Friday, April 24, 2026

ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুলকে নয়া সমন ইডি-র

Date:

Share post:

কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে (Rahul Gandhi) তলব করে নতুন করে সমন পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। ন্যাশনাল হেরাল্ড (National Herald) মামলার তদন্তে ১৩ জুন রাহুলকে ইডির আধিকারিকদের সামনে হাজির হয়ে তাঁর বক্তব্য রেকর্ড করাতে হবে। ২ জুন রাহুলকে তলব করে ইডি। কিন্তু বিদেশ সফরের কথা উল্লেখ করে নতুন তারিখ চেয়েছিলেন কংগ্রেস (Congress) সাংসদ। তিনি ৫ জুন দেশে ফিরতে পারেন। সেই অনুযায়ী ১৩ জুনে তাঁকে হাজিরা দিতে সমন পাঠিছে ইডি।

কংগ্রেসের অন্তর্বতী সভাপতি সোনিয়া গান্ধীকে ৮ জুন এই মামলায় বয়ান রেকর্ডের জন্য তলব করা হয়। কিন্তু বৃহস্পতিবার তাঁর করোনা ভাইরাস ধরা পড়েছে। তাই সোনিয়ার হাজিরার তারিখও পিছিয়ে দিতে পারে ইডি। কংগ্রেস মুখপাত্র রণদীপ সূর্যেওয়ালা জানান, আইসোলেশনে রয়েছেন সোনিয়া। ইডির অফিসে যাওয়ার আগে তিনি ফের নিজের টেস্ট করাবেন। ন্যাশনাল হেরাল্ড তহবিলের অপব্যবহার করার অভিযোগে রাহুল গান্ধী-সহ বেশ কয়েকজন কংগ্রেস নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।



Related articles

শান্তিপূর্ণ প্রথমদফায় বিপুল ভোটদানে খুশি প্রধান বিচারপতি সূর্য কান্ত, কমিশনের আইনজীবীকে বাংলায় আমন্ত্রণ কল্যাণের

বৃহস্পতিবার রাজ্যে বিধানসভা নির্বাচনের (Assembly Election) ভোটগ্রহণ হিংসামুক্ত, শান্তিপূর্ণ। ঘটনায় সন্তোষ প্রকাশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। শুক্রবার এসআইআর...

শেষকৃত্য থেকে ফেরার পথে উত্তরাখণ্ডে খাদে ভ্যান, মৃত ৮

উত্তরাখণ্ডের(Uttarakhand) তেহরি গাড়োয়ালে ভয়াবহ পথ দুর্ঘটনায়(Road Accident) মৃত্যু হল অন্তত ৮ জনের। বৃহস্পতিবার দুপুরে চম্বা-কোটি ন্যাল মার্গ সংলগ্ন...

দ্বিতীয় দফা ভোটের আগে খেলা ঘোরাবে আবহাওয়া!

কড়া রোদে বাংলায় প্রথম দফার ভোট সম্পন্ন হলেও দ্বিতীয় দফার আগে প্রকৃতির মেজাজ বদলাতে চলেছে। আলিপুর হাওয়া অফিস...

নৌকা চড়ে গঙ্গাভ্রমণে প্রধানমন্ত্রীর ফটোসেশন, ‘নমামি গঙ্গা’র বকেয়া টাকা কই, কটাক্ষ তৃণমূলের 

ভোটবঙ্গে ঝালমুড়ি নাটকের পর এবার শুক্রবার সকাল সকাল গঙ্গা ভ্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। দ্বিতীয় হুগলি সেতুর...