Sunday, May 31, 2026

ফের রেপো রেট বাড়ালো আরবিআই, বাড়বে গাড়ি-বাড়ির EMI

Date:

Share post:

মধ্যবিত্তদের অস্বস্তি বাড়িয়ে গত মে মাসের পর জুন মাসে ফের বাড়ল রেপো রেট।  এবার ৪.৯ শতাংশ রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক ৷ এর ফলে ফের গৃহঋণ-গাড়িঋণে EMI বাড়ার আশঙ্কা রয়েছে আজ থেকেই নতুন রেপো রেট কার্যকর হবে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর।



আরও পড়ুন:উত্তরবঙ্গ সফরের শেষদিনে কালচিনিতে গণবিবাহের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী


বুধবার আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস জানান, মনিটরি পলিসি কমিটির সিদ্ধান্ত মতো রেপো রেটে পরিবর্তন আনা হয়েছে। ৫০ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে রেপো রেট। নতুন রেপো রেট হয়েছে ৪.৯ শতাংশ। এর আগে গত ৪ মে আরবিআই ৪০ বেসিস পয়েন্ট বাড়িয়েছিল রেপো রেট। এবারের রেপো রেট বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হল একটি ‘অফ-সাইকেল’ বৈঠকে। এদিন সকালেই আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস ঘোষণা করেন যে মনিটারি পলিসি কমিটির বৈঠকে রেপো রেটে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷




এদিন সাংবাদিক সম্মেলনে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর বলেন, অতিমারি এবং যুদ্ধ পরিস্থিতিতে দেশে মুদ্রাস্ফীতি বেড়েছে। পরিস্থিতির কথা মাথায় রেখে আমরা মেপে পা ফেলার সিদ্ধান্ত নিয়েছি। দেশের আর্থিক বৃদ্ধিতে যাতে কোনও প্রভাব না পড়ে সেটা মাথায় রেখেই রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Related articles

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...