Sunday, May 24, 2026

ঘুমের ওষুধ খাইয়ে বাসের মধ্যে গণধর্ষণ! নির্ভয়া কাণ্ডের ছাপ এবার বিহারে 

Date:

Share post:

ফের শিরোনামে গণধর্ষণ ,এবারে ঘটনাটি ঘটেছে বিহারের (Bihar) এক চলন্ত বাসের মধ্যে। এক নাবালিকাকে বাসের মধ্যে গণধর্ষণের (Gangrape) অভিযোগ উঠল তিনজনের বিরুদ্ধে। সোমবার রাতের এই ঘটনায় বছর দশেক আগের দিল্লির (delhi) নির্ভয়া কাণ্ডের (Nirbhayacase)ছাপ দেখছেন অনেকেই।

যমুনায় আত্মহত্যার সিদ্ধান্ত যুগলের: জলে ঝাঁপ প্রেমিকার, ডাঙায় প্রেমিক, তারপর! 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাটনা(Patna) যাওয়ার বাস ধরার জন্য বাসস্ট্যান্ডে এসে দাঁড়ায় ওই নাবালিকা। অভিযুক্ত ড্রাইভার (bus driver)এবং কন্ডাক্টর (conducter) ওই নাবালিকাকে গন্তব্যে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়ে বাসে তোলেন। ঘটনাটি ঘটেছে বিহারের (Bihar) বেতিয়া শহরে। এরপর বাসটিকে সোজা ফাঁকা রাস্তায় নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্র মারফত জানা যায় নাবালিকাকে কোল্ডড্রিংস খেতে দিয়েছিলেন বাসচালক । সম্ভবত তার মধ্যেই ঘুমের ওষুধ জাতীয় কিছু মেশানো ছিল, যা খেয়ে বেহুঁশ হয়ে পড়েন নাবালিকা। মেয়েটির অচৈতন্য অবস্থার সুযোগ নিয়ে  গণধর্ষণ (Gangrape) করে বাসের চালক, সহকারী ও কন্ডাক্টর প্রত্যেকেই। নাবালিকাকে ওই অবস্থায় ফেলে রেখে তাঁরা বাসের দরজার বাইরে থেকে বন্ধ করে পালিয়ে যান। সকালে ঘুম ভাঙে নাবালিকার। বাসের দরজা ধাক্কাধাক্কি করলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে, তারপর পুলিশের কাছে নিয়ে যান। ধর্ষিতা নাবালিকার বয়ানের ভিত্তিতেই তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।


Related articles

কোটি টাকার প্রকল্পেও ঘরে জল নেই, জল জীবন মিশন নিয়ে বিজেপিকে আক্রমণ অখিলেশ যাদবের

পাইপলাইন তৈরি হয়েছে, তবু কলে জল নেই। তাহলে এই ‘জল জীবন মিশন’ কার স্বার্থে? যোগীরাজ্যে প্রয়াগরাজের মতো এলাকায়...

আমরা ফিরে আসব: বিজেপির বুলডোজার রাজনীতির প্রতিবাদে সরব মমতা

বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে একদিকে বিরোধী রাজনৈতিক দলগুলি, বিশেষত তৃণমূল কংগ্রেসের উপর ক্রমাগত...

NEET-এর পর এবার উত্তরপ্রদেশে SSC-তেও জালিয়াতি! গ্রেটার নয়ডা থেকে গ্রেফতার ৭

আরও একবার সেই বিজেপি শাসিত রাজ্য (BJP Ruled State)। আরও একবার সেই যোগীরাজ্য উত্তরপ্রদেশ (Uttar Pradesh)। শিক্ষা নিয়ে,...

বেহালায় স্কুল পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ! নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

কলকাতায় ফের নাবালিকাকে গণ ধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য। বেহালায় (Behala) এক স্কুল ছাত্রীকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের...