Monday, May 18, 2026

অরুণাচলে ভারত-চিন সীমান্তে ১৪ দিন ধরে নিখোঁজ ২ সেনা জওয়ান

Date:

Share post:

গত ১৪ দিন ধরে নিখোঁজ অরুণাচলে ভারত-চিন সীমান্তে কর্তব্যরত দুই সেনা জওয়ানের। নিখোঁজ দুই জওয়ানের নেন হরেন্দ্র নেগি ও প্রকাশ সিংহ রানা। তাঁরা অরুণাচলের ভারত-চিন সীমান্তের থাকলা পোস্টে কর্মরত ছিলেন।

আরও পড়ুন:রাজধানীতে বিধ্বংসী অগ্নিকাণ্ড! পুড়ে ছাই বিস্তীর্ণ এলাকা

উত্তরাখণ্ডের বাসিন্দা প্রকাশের স্ত্রী জানিয়েছেন, তাঁর কাছে সেনার তরফে দু’টি ফোন এসেছিল। প্রথম ফোনটি আসে ২৯ মে। সে দিন তাঁকে জানানো হয়, ২৮ মে থেকে তাঁর স্বামীর কোনও খোঁজ মিলছে না। দ্বিতীয় ফোনটি আসে ৯ জুন, সে দিন বলা হয়, সেনা মনে করছে, দু’জন জওয়ানই নদীতে ডুবে গিয়েছেন।


অন্যদিকে হরেন্দ্রর স্ত্রী পুনম তাঁর স্বামীর নদীতে ডুবে যাওয়ার কথাটি বিশ্বাস করতে পারছেন না। তাঁর প্রশ্ন, দুদুটি মানুষ নদীতে ডুবে যাবেন, আর কেউ টের পাবে না , এটা হতে পারে না।
সংবাদসংস্থা সূত্রের খবর, শুক্রবার এ নিয়ে প্রকাশের স্ত্রীর সঙ্গে কথা বলেন স্থানীয় বিধায়ক। তিনি জানান, আমি প্রতিরক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে এ ব্যাপারে কথা বলেছি। তাঁর সমস্ত তথ্য কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রীকে পাঠানো হয়েছে।



Related articles

দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন! বিহারে অল্পের জন্য রক্ষা যাত্রীদের

রাজধানী এক্সপ্রেসে আগুন লাগার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার বড়সড় প্রশ্নের মুখে রেলের যাত্রী নিরাপত্তা। এবার...

মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক: নজর সরকারি কর্মীদের ডিএ-তে

রাজ্যের ক্ষমতায় আসার পর ১৫ দিনের মধ্যে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এখনও পর্যন্ত নটি দফতর পাঁচজন...

মস্কোয় ড্রোন হামলা, মৃত ১ ভারতীয়, আহত ৩

যুদ্ধবিরতির ইঙ্গিত দিলেও আদতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ যে এখনও সেই একই গতিতে জারি রয়েছে তা ফের একবার প্রমাণিত হল...

‘বিচার হবেই’’! নিহত আপ্তসহায়কের বাড়িতে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর 

ঠিক ১১ দিন আগের সেই ভয়ঙ্কর রাতের ক্ষত এখনও দগদগে। বিধানসভা ভোটের ফলপ্রকাশের রেশ কাটতে না কাটতেই গত...