Monday, May 11, 2026

নজরে রাষ্ট্রপতি নির্বাচন: ১৭ দলের উপস্থিতিতে দিল্লিতে বৈঠক শুরু মমতার

Date:

Share post:

রাষ্ট্রপতি নির্বাচনকে(Precidensial Election) মাথায় রেখে বিরোধীদের একজোট করতে বৈঠকে বসলেন তৃণমূল(TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এই বৈঠকে যোগ দিতে দেখা গেল ১৭ টি রাজনৈতিক দলকে। পাশাপাশি বৈঠকে উপস্থিত থাকতে পারেনি আম আদমি পার্টি(AAP), তেলেঙ্গনা রাষ্ট্রীয় সমিতির(TRS) মতো বেশ কয়েকটি দল। সূত্রের খবর, মমতার ডাকা এই বৈঠকে ৫ টি দল অনুপস্থিত থেকেছে।

গত কয়েকদিন ধরেই মমতার ডাকা এই বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা বেশ চড়েছিল। কারা কারা এদিনের বৈঠকে উপস্থিত হবেন তা নিয়ে উত্তেজনা বাড়ছিল। শেষ পর্যন্ত দেখা যায় মমতার ডাকা এই বৈঠকে কংগ্রেস, সিপিআই, শিবসেনা, এনসিপি, আরজেডি, জেডিএস সহ ১৭টি দল বৈঠকে যোগ দিয়েছে। আম আদমি পার্টি, তেলঙ্গনা রাষ্ট্রীয় সমিতি, শিরোমণি অকালি দল, ওয়াই এস আর কংগ্রেস, বিজু জনতা দল বৈঠকে প্রতিনিধি পাঠায়নি। পাশাপাশি মায়াবতীয় বহুজন সমাজ পার্টি, আসাদউদ্দিনের মিম এই বৈঠকে আমন্ত্রণ পায়নি।

যারা যোগ দিলেন মমতার বৈঠকে

তৃণমূল- মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, নাদিমুল হক, যশবন্ত সিনহা।

কংগ্রেস- মল্লিকার্জুন খাড়গে, জয়রাম রমেশ, রণদীপ সূর্যেওয়ালা।

শিবসেনা- প্রিয়াঙ্কা চতুর্বেদী, সুভাষ দেশাই।

সমাজবাদী পার্টি- অখিলেশ যাদব।

সিপিএম- এলামারান করিম
সিপিআই- বিনয় বিশ্বম।
সিপিআইএমএল- দীপঙ্কর ভট্টাচার্য
ন্যাশনাল কনফারেন্স- ওমর আব্দুল্লাহ।
পিডিপি- মেহবুবা মুফতি।
জেডিএস- দেবগৌড়া, কুমারস্বামী
ডিএমকে- টি আর বালু
আরএলডি- জয়ন্ত চৌধুরী
এনসিপি- শারদ পাওয়ার,পিসি চাক, প্রফুল্ল প্যাটেল
আরজেডি- মনোজ ঝা
আই ইউ এম এল- ই টি বসির
নাগরিক সমাজ- সুধীন্দ্র কুলকার্নি

এন. কে প্রেমাচন্দ্রন — আর. এস. পি


Related articles

আবারও বিজেপির আগুন-সন্ত্রাস! খেজুরিতে পরপর পুড়ে ছাই দোকান 

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো খেজুরিতেও রাজনৈতিক হিংসার ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গত...

জ্বালানি সংকট: মানলেন মোদি, দেশাত্মবোধের নামে লকডাউন পরিস্থিতি ফেরানোর বার্তা!

গোটা বিশ্বে জ্বালানি সংকট চলাকালীন ভারতের বিজেপি সরকার বারবার এই দেশে জ্বালানির সংকটের কথা অস্বীকার করার চেষ্টা চালিয়ে...

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...