Wednesday, June 24, 2026

স্পেকট্রাম নিলামে মিলল অনুমোদন , আসছে 5G পরিষেবা

Date:

Share post:

অবশেষে অপেক্ষার অবসান, বহু আলোচিত স্পেকট্রাম নিলামে এবার অনুমোদন দিল কেন্দ্র। আজ বুধবারই কেন্দ্রীয় সরকার এই নিলামের অনুমতি দিয়েছে বলে জানা যাচ্ছে। টেলিকম মন্ত্রকের দেওয়া প্রস্তাব অনুসারে, ফাইভ জি (5G)স্পেকট্রাম আগামী ২০ বছরের জন্য মোট ৭২০৯৭.৮৫ মেগাহার্টজ-এ নিলাম করা হবে। এই নিলামের মাধ্যমেই দেশে ৫জি পরিষেবা শুরুর দায়িত্ব বণ্টন করা হবে নিলামে অংশগ্রহণকারীদের মধ্যে।

টেলিকম সংস্থাগুলি ফাইভ জি (5G)পরিষেবার জন্য ক্রমাগত ট্রায়াল করে চলেছে। মন্ত্রিসভার তরফে দাবি করা হয়েছে, ৫ জি পরিষেবা আগের ৪জি পরিষেবার তুলনায় ১০ গুণ বেশি গতিসম্পন্ন হবে। যেহেতু ট্রায়াল চলছে অনবরত চলছে, সেক্ষেত্রে বিভিন্ন সংস্থা খুব তাড়াতাড়ি এই নিলাম প্রক্রিয়া সম্পূর্ণ করতে চাইবে বলে মনে করা হচ্ছে। টেলিকম কোম্পানিগুলো এর জন্য প্রতিনিয়ত পরিকাঠামো তৈরি করছে। মনে করা হচ্ছে, নিলামে অংশ নিতে পারে ভোডাফোন, এয়ারটেল ও জিও এর মতো কোম্পানিগুলো। যদিও নিলাম প্রক্রিয়া কবে নাগাদ শুরু হতে পারে তা এখনও জানা যায়নি। তাই কত তাড়াতাড়ি ৫জি পরিষেবা দেশে শুরু হবে তা এখনই স্পষ্ট করে বলা যাচ্ছে না। তবে এর আগে টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছিলেন, আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যেই দেশে ফাইভ জি পরিষেবা চালু হতে চলেছে। স্পেকট্রাম নিলাম প্রক্রিয়া মিটলেই বাকি কাজ দ্রুতগতিতে মিটবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। কিন্তু ৫জি পরিষেবা এলে খরচ কতটা বাড়বে এই নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে।

ফাইভ জি (5G) পরিষেবা চালু হলে ইন্টারনেটের গতির আমূল পরিবর্তন হবে বলে আশা করা যায়। বর্তমান গতির চেয়ে ১০ গুণ দ্রুত গতি পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। গেমিং সেক্টরেও ৫জি আসার পর পরিবর্তন দেখা যাবে বলে মনে করা হচ্ছে।



Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...