Friday, June 26, 2026

বেড়েছে জ্বালানির দাম, ১৫ শতাংশ ভাড়া বাড়াচ্ছে বিমানসংস্থা Spice Jet

Date:

Share post:

জ্বালানির দাম বাড়ছে, ডলারের তুলনায় বাড়ছে টাকার দর। এই কারণ দেখিয়েই এবার বিমান ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিল বিমান সংস্থা স্পাইস জেট। বৃহস্পতিবার বিমান সংস্থা স্পাইস জেটের (Spice Jet) ম্যানেজিং ডিরেক্টর অজয় সিং জানান, বর্তমান পরিস্থিতি বিচার করে বিমানের ভাড়া কমপক্ষে ১০ থেকে ১৫ শতাংশ বাড়াতে হবে।

বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে ম্যানেজিং ডিরেক্টর অজয় সিং জানান, ২০২১ সালের জুনের পরে উড়ানের জ্বালানির (ATF) দাম বেড়েছে ১২০ শতাংশ। বর্তমান পরিস্থিতিতে তার বিমান সংস্থার অপরেশনাল খরচ বেড়েছে প্রায় ৫০ শতাংশ। অন্যদিকে টাকার দাম পড়ায় বিভিন্ন ক্ষেত্রে বিমান সংস্থাগুলির খরচ সামাল দেওয়া কঠিন হচ্ছে। এই অবস্থায় বিমান ভাড়া ১০-১৫ শতাংশ বাড়াতেই হবে বলে মনে করেন তিনি। অজয়ের বক্তব্য, এভাবে জ্বালানির দাম বাড়ায় বিমান সংস্থাগুলি খরচ সামলাতে পারছে না। তিনি বলেন, এখন যা অবস্থা তাতে করে কেন্দ্র ও রাজ্য সরকারের উড়ানের জ্বালানির করে ছাড় দেওয়া উচিত।

উল্লেখ্য, কোভিডের (COVID) কারণে দু’মাসের লকডাউনের পর ২০২০ সালের ২৫ মে দূরত্ব অনুযায়ী বিমান ভাড়ার নিয়ম চালু করে কেন্দ্র। বর্তমানে ৪০ মিনিট ও তার কম সয়মের দূরত্বের ক্ষেত্রে পরিষেবা অনুযায়ী বিমান যাত্রায় সবচেয়ে কম ভাড়া ২৯০০ টাকা, সবচেয়ে বেশি ভাড়া ৮৮০০ ঠাকা (জিএসটি ছাড়া)। ন্যূনতম মূল্য ধার্য করা হয়েছিল কোভিডের কারণে বিমান সংস্থার ক্ষতি যাতে না হয়, সে কথা ভেবেই। অন্যদিকে ঊর্ধ্বমূল্য বেধে দেওয়া হয় যাত্রীর অতিরিক্ত খরচ বাঁচাতে। কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধের (Ukraine-Russia War) কারণে গত ২৪ ফেব্রুয়ারি থেকেই ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম। ফলে বিমানের ভাড়া বাড়ানো ছাড়া উপায় নেই বলেই মনে করছে বিমান সংস্থাগুলি।


Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...