Tuesday, February 24, 2026

শততম জন্মদিনে মায়ের পায়ে হাত দিয়ে আশীর্বাদ নিলেন প্রধানমন্ত্রী

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হিরাবেন ১০০ বছরে পা দিলেন শনিবার। আর এই শুভ দিনে মায়ের কাছে আশীর্বাদ নিতে ছুটে এলেন প্রধানমন্ত্রী । প্রধানমন্ত্রীর পরিবারের তরফ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল যে, ১৮ জুন ঘরোয়াভাবে ১০০ বছরের জন্মদিন পালন করতে চলেছেন তাঁরা। ১৯২৩ সালের ১৮ জুন জন্মগ্রহণ করেন হিরাবেন।

সেই উপলক্ষে শনিবার সকালেই মা- ছেলের সাক্ষাৎ হল। গুজরাতের গান্ধীনগরের কাছে নরেন্দ্র মোদির ছোট ভাই পঙ্কজ মোদির সঙ্গে থাকেন মা হিরাবেন। সেই বাড়িতেই ১৭ তারিখ সন্ধ্যায় পৌঁছে যান প্রধানমন্ত্রী। নিজের জন্মদাত্রী পা ধুয়ে দিয়ে আশীর্বাদ প্রার্থনা করলেন প্রধানমন্ত্রী। পাশাপাশি, তিনি নিজের ওয়েবসাইটে লিখলেন একটি ব্লগও। সেখানে লিখলেন মা শব্দের অর্থ তাঁর কাছে কী।তিনি লিখেছেন. ‘ মা অভিধানে থাকা একটি শব্দ নয় । এটি অপরিসীম এক আবেগকে ব্যখা করে। ভালবাসা, ধৈর্য্য, বিশ্বাস ও আরও অনেক কিছু। সারা পৃথিবীজুড়ে, দেশ, কাল, ভুগোলের সীমা ছাড়িয়ে প্রতিটি শিশুর তাঁর মায়ের প্রতি এক বিশেষ ভালবাসার স্থান থাকে। একজন মা শুধু একটি শিশুকে জন্মই দেন না। বরং তাঁকে বড় করে তোলেন। তাঁকে বাঁচিয়ে তোলেন। আত্মবিশ্বাসে ভরিয়ে তোলেন। আর মায়েরা আত্মত্যাগ করেন নিজের সন্তানের জন্য।

 

spot_img

Related articles

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...