Friday, June 26, 2026

মহিলা ক্রিকেটারকে যৌন হেনস্থা, অভিযুক্ত কোচকে সাসপেন্ড করল পিসিবি

Date:

Share post:

এক মহিলা ক্রিকেটারকে (Cricketer) যৌন হেনস্তার অভিযোগ উঠল পাকিস্তানের (Pakistan) এক জাতীয় পর্যায়ের কোচের বিরুদ্ধে। ইতিমধ্যে অভিযুক্ত কোচকে সাসপেন্ড করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। সেই কোচকে সাসপেন্ড করা ছাড়াও অভ্যন্তরীণ তদন্তেরও নির্দেশ দিয়েছে পিসিবি। অভিযোগ প্রমাণিত হল কোচকে আরও কড়া শাস্তির ভাবনা পাক ক্রিকেট বোর্ডের।

এই নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক পাক বোর্ডের এক কর্তার বলেন, “পুলিশি তদন্তের বিষয়টি আমাদের দেখার বিষয় না। আমরা দেখব অভিযুক্ত বাস্তবিক পিসিবি-র চুক্তির শর্তাবলী লঙ্ঘন করে কোনও কাজ করেছেন কিনা। তদন্ত করলেই বিষয়টি জানা যাবে।  আপাতত সাসপেন্ড করা হয়েছে কোচকে। অভিযোগ প্রমাণ হলে আরও কড়া ব্যবস্থা নেওয়া হবে। ”

এই বিষয় নিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মুলতানের ওই অভিযুক্ত কোচের নাম নদিম ইকবাল। প্রথম শ্রেণির ক্রিকেটে ওয়াকার ইউনিসের সঙ্গে একই দলে অভিষেক হয়েছিল নদিমের। জানা গিয়েছে, তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেছেন পাকিস্তানের রাজ্য ও ক্লাব পর্যায়ের এক মহিলা ক্রিকেটার। অভিযোগে তিনি জানিয়েছেন, বেশ কয়েক বছর আগে মুলতানে পিসিবির একটি ট্রায়ালে যোগ দিয়েছিলেন তিনি। সেই সময় কোচ ছিলেন নদিম। সেই মহিলা ক্রিকেটার জানিয়েছেন, নদিম তাঁর সঙ্গে আলাপ করে ঘনিষ্ট হওয়ার চেষ্টা করেন। তিনি আরও অভিযোগ করেন, দলে সুযোগ দেবেন এবং বোর্ডে কাজেরও ব্যবস্থাও করে দেবেন বলে জানান ওই কোচ। এরপর বেশ কয়েকবার নদিম ওই ক্রিকেটারকে যৌন হেনস্তা করেন বলে অভিযোগ। এই অভিযোগের ভিত্তিতে নদিমের বিরুদ্ধে তদন্তের কথা স্বীকার করেছে পিসিবি।

আরও পড়ুন:Wriddhiman Saha: তবে কি এবার ত্রিপুরায় ঋদ্ধি? দেখা যেতে পারে ক্রিকেটার সঙ্গে মেন্টরের ভূমিকায়:সূত্র

 

 

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...