Wednesday, May 20, 2026

সুরমায় অভিষেকের মঞ্চ ভাঙার চেষ্টা, রাত জেগে পাহারা দিলেন তৃণমূল কর্মী-সমর্থকরা

Date:

Share post:

ত্রিপুরা উপনির্বাচনের আগে দ্বিতীয় দফার প্রচার এসেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ, সোমবার প্রথমেই আগরতলায় একটি সাংবাদিক বৈঠক করবেন তিনি। এরপর দলীয় প্রার্থী অর্জুন নমশূদ্রের সমর্থনে জনসভা করতে সুরমার উদ্দেশ্যে রওনা দেবেন অভিষেক।


আরও পড়ুন:আগরতলাবাসীকে দুয়ারে সরকারের পাঠ দিলেন কলকাতার দুই তৃণমূল কাউন্সিলর অয়ন-শচীন


এদিকে রবিবার মধ্যরাতে বিস্তীর্ণ এলাকাজুড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সুরমার শান্তির বাজারে তৈরি হওয়া অভিষেকের সভামঞ্চ ভাঙচুরের চেষ্টা চালায় একদল দুষ্কৃতী। খবর পেয়ে সেখানে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা ছুটে গেলে চম্পট দেয় দুষ্কৃতীরা। আরও বেশ কয়েকজন অচেনা লোককে অভিষেকের মঞ্চের আশেপাশে সন্দেহজনকভাবে ঘুরতে দেখা যায়। তৃণমূল কর্মী-সমর্থকরা তাঁদের পরিচয় জানতে চাইলে, এতরাতে কেন এখানে ঘোরাঘুরি করছে জানতে চাইলে কোনও উত্তর দিতে পারেনি।

অন্যদিকে, পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে সুরমা তৃণমূল নেতৃত্ব। শান্তির বাজার এলাকায় কর্তব্যরত পুলিশ কর্মীরা সেভাবে দায়িত্ব পালন করেনি বলেই তৃণমূলের তরফে অভিযোগ। সালেমা থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করে রাতে আরও বেশি পুলিশ দেওয়ার কথা বলে হলেও, তাঁরা সময় মতো আসেনি। অবশেষে সুরমার প্রার্থী অর্জুন নমশূদ্র এবং তৃণমূল কর্মী-সমর্থকরা সারারাত পালা করে করে অভিষেকের মঞ্চ পাহারা দেন।


আরও পড়ুন:শুভেন্দু অধিকারীকে হাওড়ায় যেতে মানা পুলিশের


Related articles

অস্ত্র আইনে মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: ক্ষুব্ধ মালা, আত্মসমর্পণের পরে জামিন

অস্ত্র আইনে মামলা রুজু। আত্মসমর্পণ করে জামিন পেলেন সাংসদ মালা রায় (Mala Ray)। একই সঙ্গে আত্মসমর্পণ করেন মালা...

নিম্ন আদালতে থমকে বিচার, সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকরের আর্জি জানিয়ে হাইকোর্টে সিবিআই

এসএসসিতে নিয়োগ মামলার তদন্ত এক চূড়ান্ত পর্যায়ে পৌঁছলেও, বিচার প্রক্রিয়া নিয়ে নতুন করে আইনি জট তৈরি হয়েছে। গ্রুপ-ডি...

অভিষেকের সম্পত্তির তালিকা বিজেপির নেতারা প্রকাশ করছেন না, স্পষ্ট করলেন কুণাল

রাজ্যে বিধানসভা নির্বাচনের একটি উপনির্বাচন এখনও বাকি। ভোট পরবর্তী হিংসায় রাজ্যের উত্তর থেকে দক্ষিণ প্রান্তে একের পর এক...

বাতিল নাকি সংশোধন? কনস্টেবল নিয়োগ নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট

রাজ্য পুলিশের সাড়ে এগারো হাজারেরও বেশি কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ কোন দিকে এগোবে, তা এবার নির্ভর করছে রাজ্যের...