Sunday, May 17, 2026

Carona update : দেশে দৈনিক করোনা সংক্রমণ সামান্য কমেছে, অ্যাকটিভ কেস পেরলো ৭৬ হাজার

Date:

Share post:

দেশের কোভিড (COVID-19) গ্রাফে উদ্বেগ বাড়ল।দৈনিক করোনা সংক্রমণ সামান্য কমলেও অ্যাকটিভ কেস ক্রমেই ঊর্ধ্বমুখী। পজিটিভিটি রেট পেরিয়ে গেল ৪ শতাংশ। দেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোভিড (Covid-19) পজিটিভ হয়েছেন ১২হাজার ৭৮১ জন। রবিবার যা ছিল প্রায় ১২ হাজার ৯০০। একদিনে করোনা ভাইরাসে (Coronavirus) প্রাণ হারিয়েছেন ১৮ জন। আর অ্যাকটিভ রোগীর সংখ্যা এই মুহূর্তে ৭৬হাজার৭০০। যা আগের দিন ছিল ৭২ হাজারের সামান্য বেশি।

আরও পড়ুন- অগ্নিবীররা দেশের সেবা করে দারোয়ান হবে? ধিক্কার: বিজেপি নেতাদের মন্তব্যের প্রতিবাদে গর্জে উঠলেন অভিষেক
গোটা দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৫৩৭, যা আক্রান্তের তুলনায় অনেকটাই কম। এখনও পর্যন্ত সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৮.৬১ শতাংশ। মৃত্যু হয়েছে মোট ৫,২৪,৮৭৩ জনের। মোট আক্রান্তের তুলনায় ১.২১ শতাংশ। করোনা ভাইরাসের মোকাবিলায় দেশবাসীর সবচেয়ে বড় অস্ত্র ভ্যাকসিন (Corona vaccine)। এই ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় ডোজ সম্পূর্ণ। এবার চলছে বুস্টার ও প্রিকশন ডোজ। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ১৯৬ কোটি ১৮ লক্ষের বেশি ডোজ দেওয়া সম্পূর্ণ হয়েছে। গত ২৪ ঘণ্টাতেই ভ্যাকসিনের ডোজ পেয়েছেন ২ লক্ষ ৮০ হাজারের বেশি। এদিকে এরইমধ্যে করোনার বাড়বাড়ন্ত মোকাবিলায় নতুন অস্ত্র ভারত বায়োটেকের তৈরি করোনার প্রথম ন্যাজাল ভ্যাকসিন (Covid-19 Vaccine)। এই ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল সম্পূর্ণ হয়েছে বলে সংস্থা দাবি করেছে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Related articles

IPL: দিল্লিতে টিকিটের বিরাট কালোবাজারির চক্র ফাঁস, জড়িত ডিডিসিএ কর্তাও

আইপিএল(IPL) ম্যাচে টিকিটের কালোবাজারি (Black marketing) তুঙ্গে। গত ২৭ এপ্রিল অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং...

বিপাকে অনুরাগ, পরিচালকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি!

বিতর্কের সঙ্গে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) সম্পর্কটা নতুন নয়। সেই কারণেই মাঝেমধ্যে বিপাকে পড়তে হয় তাঁকে।...

ট্রলির ভেতরে উদ্ধার দেহ, মধ্যমগ্রাম- শোভাবাজারের স্মৃতি ফিরল হাওড়ায় 

রবিবার সকালে হাওড়ার উলুবেড়িয়ায় ট্রলিব্যাগে প্রৌঢ়ের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার সকালে উলুবেড়িয়া গরুহাটা...

তিলজলার আগুনের ঘটনায় চিকিৎসাধীনের মৃত্যু, মৃত বেড়ে ৩

তিলজলার(Tiljala) ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও এক মৃত্যু। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। মৃতের নাম মহম্মদ ইব্রা। তিলজলার(Tiljala)...