Sunday, May 17, 2026

বরফ গলছে মাউন্ট এভারেস্টের, বেসক্যাম্প সরিয়ে নিচ্ছে নেপাল

Date:

Share post:

বরফ গলে যাচ্ছে মাউন্ট এভারেস্টের । ক্রমশই পাতলা হয়ে যাচ্ছে হিমবাহের আস্তরণ। শৃঙ্গের গা বেয়ে অঝোরে জল নেমে আসছে । আর এর একমাত্র কারণ হল বিশ্ব উষ্ণায়ন । বিশ্ব উষ্ণায়ন ও দূষণের মাত্রা এতটাই বেড়ে গিয়েছে যে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের বরফ গলিয়ে দিচ্ছে। তার জেরে এভারেস্ট পর্বতের বেস ক্যাম্প সরিয়ে নিচ্ছে নেপাল । এই মুহূর্তে ভূপৃষ্ঠ থেকে ৫ হাজার ৩৬৪ মিটার উঁচুতে নেপালের বেস ক্যাম্পটি ছিল। সেটিকে ২০০ থেকে ৪০০ মিটার নীচে নামিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে।

নেপালের পর্যটন বিভাগের ডিরেক্টর জেনারেল তারানাথ অধিকারী জানিয়েছেন এভারেস্ট পর্বতের খুম্বু হিমবাহের বরফ গলতে শুরু করেছে । তাই দ্রুত বেস ক্যাম্পের স্থানবদলের প্রস্তুতি শুরু করছি আমরা। শীঘ্রই এ নিয়ে সমস্ত পক্ষের সঙ্গে আলোচনা শুরু হবে। সকলের পরামর্শ নিয়ে শুরু হবে কাজ।’ তাঁর মতে পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে মানুষকে।

যদিও বেস ক্যাম্প সরিয়ে কোথায় নিয়ে যাওয়া হবে, তা এখনো ঠিক হয়নি। তবে খিমলাল গৌতম হিমবাহে বেস ক্যাম্প নামিয়ে আনার সুপারিশ জমা পড়েছে সরকারের কাছে। ইদানীং কালে পর্বতারোহীর সংখ্যা বেড়ে যাওয়ায়, রান্নায় তাঁদের ব্যবহৃত কেরোসিন, গ্যাসের ব্যবহারেও বরফ গলছে বলে অভিযোগ উঠছে। নেপালের এভারেস্ট বেসক্যাম্পের ম্যানেজার তথা দূষণ নিয়ন্ত্রক কমিটির সদস্য শেরিং তেনজিং শেরপা জানিয়েছেন, বেস ক্যাম্পে দিনে ৪ হাজার লিটার মূত্রত্যাগের রিপোর্ট পেয়েছেন তাঁরা। এ সবের জেরেই সাম্প্রতিক কালে হিমবাহে ধস নামছে বলে মনে করছেন পরিবেশবিদরা।

 

Related articles

মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক

প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় এবং লিয়েন্ডার পেজের (Leander Paes) মা জেনিফার(Jennifer )পেজ প্রয়াত। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর অস্ত্রোপচারও...

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...

নাবালিকাকে যৌন নিগ্রহ: গ্রেফতার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে!

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দি সঞ্জয় কুমারের ছেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এড়ানো গেল না। শেষ পর্যন্ত তেলেঙ্গানা পুলিশের হাতে...

IPL: জয়ের মধ্যেই পাথিনারাকে নিয়ে ফের উদ্বেগ, প্লে-অফ নিয়ে কী বললেন রাহানে?

গুজরাটের টাইটান্সের বিরুদ্ধে জিতে আইপিএল প্লে অফের আশা জিইয়ে রেখেছে কেকেআর(KKR)। কিন্ত জয়ের স্বস্তির মধ্যেই চোটের অস্বস্তি অব্যাহত...