Saturday, June 20, 2026

প্রেম ভেঙেছে , বান্ধবীকে ৭ লাখ  টাকার বিল পাঠাল প্রেমিক

Date:

Share post:

প্রেম ভেঙে গিয়েছে। মাঝপথে সম্পর্ক ছেড়ে বান্ধবী চলে গিয়েছে। এমন ঘটনা বহু মানুষের জীবনে আকছার হয়ে থাকে। তারপর অনেকেই কী করেন? হতাশ হয়ে নিভৃতে চোখের জল ফেলেন। বা হা হুতাশ করেন ।  কিংবা আবারো পূর্ণ উদ্যমে নতুন সম্পর্কে জড়িয়ে পড়েন। কিন্তু সম্প্রতি চিনের সাংহাইয়ের বাসিন্দা এক ব্যক্তি নিজের ব্রেকআপের পর একটি অভিনব কাণ্ড ঘটিয়েছেন।  তিনি তাঁর প্রাক্তন বান্ধবীকে একটি খরচের হিসেব পাঠিয়েছেন। যে কটা বছর তারা সম্পর্কে ছিলেন সেই বছরগুলির পুঙ্খানুপুঙ্খ খরচের হিসাব। তার মধ্যে যেমন জলের বোতল, ক্যাডবেরি, চিপসের খরচ লেখা আছে।  তেমনি বান্ধবীর শয্যাশায়ী মাকে হাসপাতলে রাখার খরচ এবং তার শেষকৃত্যের খরচও তুলে ধরা হয়েছে এই বিলে। সব মিলিয়ে খরচ প্রায় সাত লাখ টাকা ।  অভিনব এই খরচের তালিকা আপাতত সোশ্যাল-মিডিয়ায় ভাইরাল। অনেকেই ভাবছেন এই পথে পা বাড়াবেন ।  যদিও সেই ব্যর্থ প্রেমিক প্রেমিকার কাছ থেকে এভাবে সাত লক্ষ টাকা আদায় করতে পেরেছিলেন কী না তা জানা যায়নি। কারণ তারপর ওই যুবক এনিয়ে সোশ্যাল মিডিয়ায় আর একটি কথাও বলেননি।

 

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...