Saturday, June 20, 2026

শোকজের জবাব দিলেন পাভলভের সুপার, খতিয়ে দেখে ফের তলবের সম্ভাবনা

Date:

Share post:

চূড়ান্ত বেনিয়ম। টাকা নয়ছরের অভিযোগ। পাভলভ মানসিক হাসপাতালের (Pablav Mental Hospital) সুপার গণেশ প্রসাদকে (Ganesh Prasad) তলব করেছিল স্বাস্থ্য ভবন। মঙ্গলবার, ২ পাতার শোকজের (Show Cause) জবাব দিয়েছেন সুপার। তিনি যা জবাব দিয়েছেন তা খতিয়ে দেখছে স্বাস্থ্যভবন।

পাভলভ হাসপাতালের পরিস্থিতি নিয়ে বৈঠক হয়েছে বলে জানান স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম (Narayanswarup Nigam)। দিন দুয়েক পর আরও একটি বৈঠক হবে। প্রয়োজনে ফের সুপারকে তলব করা হতে পারে বলে জানান স্বাস্থ্যসচিব।
দ্রুত শোকজের উত্তর না দিলে, গণেশ প্রসাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সোমবারই জানান রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী। আরও একবার পাভলভ হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্য ভবনের ‘Mental Health’ বিভাগের আধিকারিকরা। বিশেষ করে হাসপাতালের মহিলা ওয়ার্ডটি ঘুরে দেখেন তাঁরা। কথা বলেন হাসপাতালের সুপার এবং নার্সিং স্টাফদের সঙ্গে।
অস্বাস্থ্যকর পরিবেশে রোগীদের কার্যত বন্দি করে রাখা হয়েছে। খাবারের মান নিম্ন, ছেড়া পোশাক, পর্যাপ্ত ওষুধ নেই- এইসব অভিযোগ ওঠে পাভলভ হাসপাতালের বিরুদ্ধে। ওঠে অর্থ নয়ছয়ের অভিযোগও। সুপারের কাছে এই বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়। স্বাস্থ্য দফতরের পর্যবেক্ষণ রিপোর্টে জানানো হয়, হাসপাতালের অন্ধকার এবং স্যাঁতসেঁতে ২টি মাত্র ঘরে ১৩ জন রোগীকে বন্ধ করে রাখা হয়েছিল। তাঁদের গায়ে ক্ষত। দুর্গন্ধযুক্ত খাবার খেতে দেওযা হত তাঁদের- রিপোর্টে জানায় স্বাস্থ্য দফতর। এবার সুপারের শোকজের জবাবের পরে স্বাস্থ্য দফতর কী ব্যবস্থা নেয় সেটাই দেখার।

 

Related articles

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...