Tuesday, May 26, 2026

সংস্কৃত শিক্ষার উন্নতিতে নয়া উদ্যোগ রাজ্যের, টোলগুলিকে আনা হবে সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের অধীনে

Date:

Share post:

সংস্কৃত শিক্ষার উন্নতিতে উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। মঙ্গলবার, বিধানসভার (Assembly) প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) জানান, প্রাচীন ভারতের শিক্ষা বিস্তারের অন্যতম পীঠস্থান নবদ্বীপে সংস্কৃত বিশ্ববিদ্যালয় (Sanskrita University) গড়ে তোলা হচ্ছে। তার কাজ শেষ পর্যায়ে রয়েছে। পাশাপাশি, কোচবিহার-সহ রাজ্যের বেশ কিছু জেলায় সংস্কৃত টোল ছিল। যা মহাবিদ্যালয় নামে পরিচিত। সরকারের ধাপে ধাপে তা আবার চালু করার পরিকল্পনা রয়েছে। সেগুলিকে সংস্কৃতি বিশ্ববিদ্যালয়ের আওতায় নিয়ে আসা হবে।

নবদ্বীপ একটা সময়ে ছিল গোটা বাংলার সাংস্কৃতিক রাজধানী। ন্যায়, সাংখ্য, বেদান্ত, কাব্য, অলঙ্কার চর্চায় চৈতন্যদেবের জন্ম ও প্রাথমিক কর্মস্থানের খ্যাতি ছিল গোটা ভারতে। সেসব এখন অতীত। তবে সেই গৌরব আবার ফিরিয়ে আনতে নবদ্বীপে সংস্কৃত বিশ্ববিদ্যালয় ও গবেষণাকেন্দ্র স্থাপনে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। গবেষণাকেন্দ্রের বাড়ি তৈরির কাজ শেষ হয়েছে। নবদ্বীপে ভাগীরথীর কাছে ফরেস্ট ডাঙায় বালির চরে তৈরি হয়েছে ৬ তলা বাড়ি। আবাসিক বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে। সংস্কৃতের পাশাপাশি, ভারততত্ত্ব এবং প্রাচ্যতত্ত্ব নিয়েও গবেষণার সুযোগ থাকবে। সংস্কৃত শিক্ষার প্রসারে রাজ্য সরকারের উদ্যোগ ইতিমধ্যেই বিদ্বজ্জনের প্রশংসা লাভ করেছে। রাজ্যের সমস্ত টোলকে সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের স্টাডি সেন্টারের অধীনে রাখা এবং টোলগুলির সিলেবাস বদলে সময়োপযোগী করার জন্য ২৬ কোটি টাকা আগেই বরাদ্দ করেছে রাজ্য সরকার। নবদ্বীপে সংস্কৃত গবেষণাকেন্দ্র চালু হলে পশ্চিমবঙ্গে প্রাচীন ভারতীয় ইতিহাস ও কৃষ্টি চর্চার গৌরবে নতুন পালক যোগ হবে বলেই মনে করছেন সংস্কৃত ভাষার অনুরাগীরা।


Related articles

বলিউডে বয়কট ‘ধুরন্ধর’ রণবীর! কিন্তু কেন?

ধুলোয় মিশে গেল ধুরন্ধর-এর সাফল্য। ১০০০ কোটিরও বেশি কামিয়ে তিনি এখন ভারতীয় সিনেমার এক নম্বর সুপারস্টার। কিন্তু আচমকাই...

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও মেডিক্যালে দালাল-রাজ ও রেফার হয়রানি! রাতারাতি অপসারিত সুপার

মুখ্যমন্ত্রীর পদে বসেই রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় অতি পরিচিত ‘রেফার’ সংস্কৃতি ও রোগীদের হয়রানি রুখতে ‘পইপই’ করে কড়া বার্তা...

উন্নয়ন, শিক্ষা ও দক্ষতা বৃদ্ধিতে জোর, ১১ জুন নীতি আয়োগের বৈঠকে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

১১ জুন নয়াদিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে অনুষ্ঠিত হতে...

মঙ্গলে কল্যাণীতে শুভেন্দুর মেগা প্রশাসনিক বৈঠক, তিন জেলার কাজের খতিয়ান নিতে মুখোমুখি মুখ্যমন্ত্রী

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী। মঙ্গলবার কল্যাণীতে উত্তর ২৪ পরগনা, নদিয়া এবং হুগলি— এই তিন জেলা নিয়ে এক উচ্চপর্যায়ের...