Thursday, May 14, 2026

সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজগুলিতে মানসিক চিকিৎসার ব্যবস্থা সম্পর্কে জানতে চাইল স্বাস্থ্য দফতর

Date:

Share post:

রোগীদের অস্বাস্থ্যকর পরিবেশে আটকে রাখা হয়েছে, খাবারও দেওয়া হচ্ছে নিম্ন মানের। সম্প্রতি এমনই নানা অভিযোগ উঠেছে পাভলভ মানসিক হাসপাতালের বিরুদ্ধে। এই নিয়ে সুপারের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছিল। স্বাস্থ্য দফতরের পর্যবেক্ষণ রিপোর্টে উল্লেখ করা হয়েছে, হাসপাতালের অন্ধকার এবং স্যাঁতসেঁতে দু’টি মাত্র ঘরে ১৩ জন রোগীকে বন্ধ করে রাখা হয়েছিল। ওই ঘরটির অবস্থাও বিপজ্জনক।

পাভলভ হাসপাতালের এই কাণ্ডের জেরে রাজ্যের সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজগুলোতে মেন্টাল হেলথ এস্টাব্লিশমেন্টের স্ট্যাটাস সম্পর্কে জানতে চাইল রাজ্য স্বাস্থ্য দফতর। কোনও হাসপাতাল বা মেডিক্যাল কলেজগুলোতে সাইক্রিয়াট্রি বিভাগের অধীনে কতগুলি বেড আছে, কতগুলি বেড বর্তমানে কাজে লাগছে, এই বিভাগের অধীনে কতজন সাইক্রিয়াটিস্ট রয়েছেন, প্রফেসর,অ্যাসোসিয়েট প্রফেসর, মেডিকেল অফিসার সহ কতজন আছেন সেই সম্পর্কে তথ্য জানতে চাইল স্বাস্থ্য দফতর।

এরই পাশাপাশি, কতজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আছেন, সাইক্রিয়াটিক সোশ্যাল ওয়ার্কার কতজন নিয়োগ হয়েছে সেই হাসপাতাল ও মেডিক্যাল কলেজগুলোতে সেই তথ্য চাইল রাজ্য স্বাস্থ্য দফতর। মানসিক রোগের চিকিৎসা রাজ্যের বাকি হাসপাতালগুলিতে পর্যাপ্ত রয়েছে নাকি, তাও জানতে চায় নবান্ন।

আরও পড়ুন- স্বামী ও দুই সন্তানের মৃত্যুশোক! রাজনীতিতে সাফল্যের সিড়ি বেয়ে রাষ্ট্রপতির লড়াইয়ে দ্রৌপদী

প্রতিটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং মেডিক্যাল কলেজের প্রিন্সিপালদের বলা হয়েছে দ্রুত এই তালিকা পাঠাতে। নবান্ন চায় প্রত্যেকটি হাসপাতালেই পর্যাপ্ত মানসিক চিকিৎসা বন্দোবস্ত রাখতে।

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...