Wednesday, April 1, 2026

ত্রিপুরা উপনির্বাচন: বিজেপির বাইক বাহিনীর দাপটে আক্রান্ত তৃণমূল প্রার্থী অর্জুন

Date:

Share post:

বৃহস্পতিবার ভোরের আলো ফুটতেই শুরু হয়েছে ত্রিপুরার চারটি হাইভোল্টেজ কেন্দ্রের ভোট গ্রহণ।তার আগে রাত থেকে বাইক বাহিনীর দাপট। এবার রাজ্যে শাসক বিরোধী প্রধান চালিকা শক্তি তৃণমূল কংগ্রেস। খুব স্বাভাবিকভাবেই হারের আতঙ্ক থেকে তৃণমূলকে ভয় পাচ্ছে বিজেপি।

আরও পড়ুন:যোগীর বুলডোজার রাজ: প্রধান বিচারপতিকে চিঠি ৯০ অবসরপ্রাপ্ত আমলার

ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে উপনির্বাচনের আগে।কমপক্ষে ৩০০টি বিজেপি আশ্রিত বাইক বাহিনীর আক্রমণ করতে থাক সুরমার তৃণমূল কংগ্রেস প্রার্থীর ওপর। ঘাসফুল প্রার্থী অর্জুন নমশূদ্রকে কার্যত বাধ্য করা হয় বিধানভা এলাকার বাইরে অন্য জায়গায় আশ্রয় নেওয়ার জন্য। বিজেপি আশ্রিত বাইক বাহিনী চড়াও হয় অর্জুনের উপর। পরিস্থিতির চাপে পড়ে তাঁকে স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মী দীপক দাসের বাড়িতে আশ্রয় নিতে হয়। এখানেই শেষ নয়। অশান্তি-সন্ত্রাসের ত্রিপুরায় পরিণত করেছে বিজেপি।

তৃণমূল কংগ্রেস অর্জুন নমশূদ্র বলেন, “আমি সকল সুরমা বিধানসভা কেন্দ্রের ভোটারদের বলছি, ওদের আতঙ্কে আপনারা ভয় পাবেন না, ভয় দেখালে আপনারা পিছু পা করবেন না। আমি আপনাদের অনুরোধ করছি, ওদের ভোট বাক্সের মাধ্যমে শিক্ষা দিন। আমরা ভয় পাই না। আমরা তৃণমূল কংগ্রেস করি।”

তাঁর আরও অভিযোগ, “কমলপুরে বিজেপি গুন্ডারা আমার গাড়ি ঘেরাও করে এবং যখন তিনি তৃণমূল কর্মী দীপক দাসের বাড়িতে আশ্রয় নিতে যান তখনও বাড়ির ওপর চড়াও হয়। ওরা মানুষকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করছে।


আরও পড়ুন:শুভেন্দু অধিকারীকে হাওড়ায় যেতে মানা পুলিশের


Related articles

সকাল থেকে ভ্যাপসা গরম, এপ্রিলের শুরুতেই হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গের 

পয়লা এপ্রিলের সকাল থেকেই তীব্র গরমে নাজেহাল অবস্থা কলকাতাসহ দক্ষিণবঙ্গবাসীর। চৈত্রের দহনে চাঁদিফাটা রোদ জেলায় জেলায়। আলিপুর হাওয়া...

পদ্ম ফুলের বস্তা ভরে ফর্ম 6 জমা করছিল, শীর্ষ আদালত আটকেছে: সুপ্রিম সিদ্ধান্তে খুশি তৃণমূল সুপ্রিমো

বেআইনিভাবে ফর্ম 6 জমা করে বাইরের লোক ঢোকাচ্ছে বিজেপি-এই অভিযোগে গত তিনদিন ধরে সরব তৃণমূলের (TMC) সুপ্রিমো মমতা...

আবেগে চোখে জল, আর্জেন্টিনার বড় জয়ের মধ্যেই মেসির বিদায় জল্পনা

ভরা থাক স্মৃতিসুধায় বিদায়ের পাত্রখানি, দেশের মাটিতে শেষ ম্যাচে খেলে ফেললেন মেসি(Lionel Messi )?‌ লা বোম্বোনেরাতে আর্জেন্টিনা( Argentina)-জাম্বিয়া...

চূড়ান্ত তালিকার পর কীভাবে নতুন নাম সংযোজন, কমিশনকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

সুপ্রিম কোর্টে এসআইআর মামলার (SIR hearing in Supreme Court) শুনানিতে ফর্ম সিক্স নিয়ে তৃণমূলের অভিযোগকে গুরুত্ব শীর্ষ আদালতের...