Saturday, May 30, 2026

পেট্রোল পাম্প থেকে তেল কিনে এনে আগুন ধরানো হয় বগুটুইতে,  দাবি সিবিআই চার্জশিটে

Date:

Share post:

পেট্রোল পাম্প থেকে ৫ লিটার তেল কিনে এনে জ্বালানো হয় বগুটুই গ্রামে। সিবিআই চার্জশিটে এই ঘটনার উল্লেখ করা হয়েছে বলে জানা গিয়েছে। সিবিআইয়ের তরফে জানানো হয়েছে , যে পেট্রোল পাম্প থেকে তেল কেনা হয়েছে সেখানকার একটি সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছে। সিবিআইয়ের চার্জশিটে স্পষ্ট করে বলা হয়েছে যে , ঘটনার দিন রাতে রামপুরহাটের মুনসুবা মোড়ের একটি পেট্রোল পাম্প থেকে দুটি বড় পাত্রে ভর্তি করে ৫ লিটার পেট্রোল কেনা হয়েছিল। তেল কেনার কাজে যুক্ত ছিল অভিযুক্ত রিটন ও ডলার । বাইকে করে তারা ওই পেট্রোল কিনতে গিয়েছিল বলে সিসিটিভি ফুটেছে দেখা গিয়েছে। শুধু তাই নয় পেট্রোল পাম্প থেকে তারা যখন তেলকিং ছিল সেই মুহূর্তটিও ধরা আছে সিসিটিভি ক্যামেরায়। এমনই দাবি করা হয়েছে সিবিআইয়ের চার্জশিটে।অর্থাৎ পেট্রোল দিয়ে যে অভিযুক্তরা বগুটুই গ্রামে বাড়িতে আগুন দিয়েছিল তার উল্লেখ রয়েছে সিবিআই চার্জশিটে।

 

Related articles

ক্ষমতার অপব্যবহার: নিজে হাতে CID-র নোটিশ নিয়ে দাবি অভিষেকের

বিধানসভার তৃণমূল পরিষদীয় দলের বিধায়কদের স্বাক্ষর নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তা নিয়ে চূড়ান্ত নাটকীয়তা শনিবার। তৃণমূল সর্বভারতীয়...

ফরাসি ওপেনে ফের অঘটন, ফনসেকার কাছে হেরে বিদায় জকোভিচের

ব্রাজিলের তরুণ প্রতিভা জোয়াও ফনসেকার (Joao Fonseca) কাছে হেরে সার্বিয়ান মহাতারকা নোভাক জকোভিচের (Novak Djokovic) ২৫ নম্বর গ্র্যান্ড...

আইপিএল থেকে ছিটকে যাওয়ায় হাপুস নয়নে কান্না বৈভবের, আবেগপ্রবণ ক্রিকেট ভক্তরা 

১৫ বছরের বিস্ময় প্রতিভার চোখের জলে আবেগপ্রবণ হয়ে পড়লেন কলকাতা থেকে চেন্নাই, বেঙ্গালুরু থেকে রাজস্থানের ক্রিকেটপ্রেমীরা। চোখ ভিজলো...

বিধানসভায় স্বাক্ষর বিভ্রাট: অভিষেকের একের পর এক বাড়িতে পৌঁছাল CID

বিরোধী দলনেতার প্রস্তাবে স্বাক্ষর বিভ্রাটের জেরে তৃণমূল বিধায়কদের বাড়িতে গিয়েছেন সিআইডি-র তদন্তকারী আধিকারিকরা। এবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek...