Wednesday, June 24, 2026

দৈনিক সংক্রমণ সামান্য কমলেও, অ্যাকটিভ কেস ৯০ হাজারের বেশি

Date:

Share post:

করোনা (Corona) নিয়ে বাড়ছে চিন্তা। দৈনিক সংক্রমণ গতকালকের চেয়ে সামান্য কমলেও করোনা (Corona) ভাইরাসের উর্ধ্বমুখী গতিতে তার কোনও প্রভাব নেই, বরং সক্রিয় রোগীর (Active case) সংখ্যা প্রায় লাখের দোরগোড়ায়। দেশের সংক্রমণ গ্রাফে বড় চিন্তার কারণ মহারাষ্ট্র (Maharastra)।

প্রতিদিন লাফিয়ে বাড়ছে করোনা। শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য ও পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনা (Corona) আক্রান্ত হয়েছেন ১৫,৯৪০ জন। গতকাল যা ছিল ১৭ হাজারের কিছু বেশি।স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, একদিনে করোনা আক্রান্ত হয়ে ২০ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ৯৭৪। তবে সবথেকে চিন্তার কারণ সক্রিয় রোগীর সংখ্যা। বর্তমানে অ্যাকটিভ কেস ৯১ হাজার ৭৭৯। গত ২৪ ঘণ্টায় দেশের সংক্রমিতের মধ্যে শুধু মহারাষ্ট্রেই একদিনে আক্রান্ত ৪,২০০-র বেশি। তবে স্বস্তি দিচ্ছে সুস্থতার হার।পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৭ লক্ষ ৬১ হাজার ৪৮১ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে মুক্ত হয়েছেন ১২,৪২৫ জন।



Related articles

মিড ডে মিলে ডিমের দাবি থেকে ‘উপযুক্ত’র ব্যাখ্যা চেয়ে গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন কুণালের

কলকাতার সরকারি স্কুলে মিড ডে মিলে দায়িত্ব দেওয়া হচ্ছে ইসকনকে। ফলে সেই পাতে পড়বে না ডিম। বুধবার, বিধানসভার...

কোহলির ফিটনেস নিয়ে কাটল ধোঁয়াশা, হার্দিককে নিয়ে বিরাট জল্পনা

বিরাট কোহলির (Virat Kohli) ফিটনেস নিয়ে ধোঁয়াশা কাটল। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে খেলতে পারবেন কিং কোহলি। কয়েকদিন আগেই ইংল্যান্ডের...

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...