Saturday, May 16, 2026

India Team: আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম‍্যাচে জয় পেয়ে খুশি হার্দিক, গড়লেন অনন্য নজির

Date:

Share post:

রবিবার আয়ারল্যান্ডের (Ireland) বিরুদ্ধে সহজ জয় পেয়েছে ভারত (India)। আয়ারল্যান্ডকে ৭ উইকেটে হারায় হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) দল। আর এই জয় পেয়ে খুশি হার্দিক। বলেন, জয় দিয়ে শুরু করতে পারা সবসময়ই গুরুত্বপূর্ণ।

রবিবার বৃষ্টির জন্য ১২ ওভারে হয় ম‍্যাচ। প্রথমে ব্যাট করে ১০৮ রান তোলে আয়ারল্যান্ড। ৭ উইকেট হাতে নিয়ে সেই রান তুলে নেয় টিম ইন্ডিয়া । আর অধিনায়ক হিসাবে প্রথম ম‍্যাচে এই জয় পেয়ে খুশি ভারত অধিনায়ক। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন,” জয় দিয়ে শুরু করতে পারা সবসময়ই গুরুত্বপূর্ণ। এতে দলের মানসিক দিকও ভালো থাকে।”

এদিকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হয় উমরান মালিকের। তবে এই ম‍্যাচে মাত্র এক ওভার বল করানো হয় উমরানকে দিয়ে। এই নিয়ে হার্দিক বলেন,” প্রথম ওভারের পর ওর সঙ্গে কথা বলেছি। ও পুরনো বলে বেশি স্বচ্ছন্দ। আয়ারল্যান্ড দুর্দান্ত ব্যাটিং করছিল। তাই ওকে পরে আর আক্রমণে আনার সুযোগ হয়নি। ও আরও সুযোগ পাবে।”

এদিকে ভারতের অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই নজির গড়লেন হার্দিক পান্ডিয়া। টি-২০ ম্যাচে প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে উইকেট নিলেন তিনি।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...