Saturday, June 13, 2026

উপ-রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের, ৫ জুলাই বিজ্ঞপ্তি জারি

Date:

Share post:

রাষ্ট্রপতি নির্বাচনের পর এবার উপ-রাষ্ট্রপতি (Vice President) নির্বাচনের (Election) দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। ৬ অগাস্ট উপ-রাষ্ট্রপতি নির্বাচন। বুধবার, এই ঘোষণা করা হয়। ওই দিনই হবে ফল ঘোষণা। অগাস্টেই শেষ হবে উপ-রাষ্ট্রপতি হিসেবে বেঙ্কাইয়া নায়ডুর (Venkaiah Naidu) মেয়াদ। ভারতের সাংবিধানির পরিকাঠামোয় উপ-রাষ্ট্রপতিই রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে কাজ করেন।

এদিন, ১৬তম উপ-রাষ্ট্রপতি নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ও নির্বাচন কমিশনার অনুপ চন্দ্র পান্ডের বৈঠকে এই নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হয়।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী,

• ৫ জুলাই বিজ্ঞপ্তি জারি হবে
• ১৯ জুলাই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন
• মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২২ জুলাই
• ৬ অগাস্ট সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ
• ওই দিনই ফল ঘোষণা হতে পারে
• কোনও ভাবে সম্ভব না হলে, ৭ অগাস্ট ফল ঘোষণা

২০১৭ সালে উপ-রাষ্ট্রপতি পদে নির্বাচিত হন বেঙ্কাইয়া নায়ডু। ১০ অগাস্ট তাঁর মেয়াদ শেষ হচ্ছে। লোকসভা এবং রাজ্যসভার সাংসদরা মনোনীত সদস্যের মধ্যে থেকে পরবর্তী উপ-রাষ্ট্রপতি বেছে নেবেন।

 

 

 

Related articles

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...