Saturday, June 20, 2026

রাজ্যের ৬টি ওয়ার্ডের উপনির্বাচনে তৃণমূলের জয়জয়কার, নিশ্চিহ্ণ বিজেপি

Date:

Share post:

রাজ্যের ৬টি পুরসভার ছয় ওয়ার্ডের উপনির্বাচনের ফল প্রকাশিত হল বুধবার । ছ’টির মধ্যে ৪টিতেই তৃণমূলের জয়জয়কার। দ্বিতীয় স্থানে রয়েছেন বাম প্রার্থী । বিজেপি পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। ঝালদায় কংগ্রেস এবং চন্দননগরে বাম প্রার্থী জয়ী হয়েছেন।

পানিহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে জয়ী হলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী মীনাক্ষি দত্ত। ওই ওয়ার্ডের নিহত তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তর স্ত্রী মীনাক্ষি। অনুপম দত্তর হত্যার পরে এই ওয়ার্ডে উপনির্বাচন হয়। অনুপমের স্ত্রী মীনাক্ষিকেই এখানে প্রার্থী করেছিল তৃণমূল। তিনি ২ হাজার ২৭৪ ভোটে জয়ী হয়েছেন। এই ওয়ার্ডে দ্বিতীয় স্থানে রয়েছেন সিপিএম প্রার্থী।  দক্ষিণ দমদম পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী বনশ্রী চট্টোপাধ্যায়। এই কেন্দ্রেও দ্বিতীয় স্থানে রয়েছেন সিপিএম প্রার্থী।
দমদম পুরসভার ৪ নম্বর ওয়ার্ডেও জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী। তৃণমূলের তাপস রায় পেয়েছেন ৪৪৫ টি ভোট।  ভাটপাড়া পুরসভার ৩ নম্বর ওয়ার্ডও নিজেদের দখলেই রাখল তৃণমূল। এই ওয়ার্ডে জয়ী হলেন  তৃণমূল প্রার্থী কনকলতা দাস। এখানেও দ্বিতীয় স্থানে রয়েছেন সিপিএম।

তবে চন্দননগরের ১৭ নম্বর ওয়ার্ডে ৩২ বছর পর ফের জিতলেন বাম প্রার্থী। ১৩০ ভোটের ব্যবধানে তৃণমূলকে হারিয়ে ওয়ার্ড জিতলেন সিপিএম প্রার্থী অশোক গঙ্গোপাধ্যায়।

ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী মিঠুন কান্দু। ওই ওয়ার্ডের কাউন্সিলর তপন কান্দুর হত্যার পর উপনির্বাচন হয়। উপনির্বাচনেও কংগ্রেস নিজেদের দখলে রাখল ওয়ার্ড। ৭৭৮ ভোটে জয়ী হয়েছেন নিহত তপন কান্দুর ভাইপো মিঠুন কান্দু।

 

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...