Wednesday, June 24, 2026

পুতিনের আগ্রাসন ‘পুরুষতন্ত্রের বিষাক্ত উদাহরণ’: মন্তব্য জনসনের

Date:

Share post:

রাশিয়া ইউক্রেন যুদ্ধ (Russia Ukraine war) থামার কোনও লক্ষণ নেই। ইতিমধ্যেই বিশ্বের বাকি দেশগুলো রাশিয়ার আগ্রাসন নীতির (aggressive policy) সমালোচনা করেছে। ইউক্রেনের উপর ক্রমাগত নিজেদের দাপট দেখাতে একের পর এক পরিকল্পনা করে চলেছে রাশিয়া (Russia)। এর মাঝেই রাশিয়ার প্রেসিডেন্টের (President of Russia) নিন্দায় সরব ব্রিটিশ প্রধানমন্ত্রী Prime Minister of Britain)। পুতিনের কার্যকলাপকে পুরুষতন্ত্রের বিষাক্ত উদাহরণের সঙ্গে তুলনা টানলেন তিনি।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) যদি নারী হতেন তাহলে কি ঠিক এভাবেই ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চলত ? এমন প্রশ্ন তুললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন (Boris Johnson)। জি-৭ (G7) গোষ্ঠীর সম্মেলনে যোগ দিতে জার্মানির মিউনিখে পৌঁছে গেছেন জনসন । গতকাল অর্থাৎ মঙ্গলবার জার্মানির মাটিতেই পুতিনের যুদ্ধ অভিযানের তীব্র নিন্দা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল পুতিন বাহিনী। আমেরিকার, ব্রিটেনের মতো জি-৭ গোষ্ঠীভুক্ত দেশগুলির আর্থিক নিষেধাজ্ঞা সত্ত্বেও যুদ্ধ থামানোর কোনও ইঙ্গিত মেলেনি রাশিয়ার তরফে। বরিসের মন্তব্য, ‘‘পুতিন নারী হলে মনে হয় না এ ধরনের আগ্রাসী যুদ্ধাভিযান শুরু করতেন! তিনি অবশ্যই নারী নন, তা হলে কি এই ধরনের হিংসা চালিয়ে যেতেন!’’ বিশ্ব জুড়ে নারীদের ক্ষমতাশালী পদে থাকার ভালো দিক গুলো উল্লেখ করে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বক্তব্য, গোটা বিশ্ব চায় যুদ্ধ থামুক। শুধু চান না একা পুতিন। শান্তি প্রক্রিয়া শুরু না করার জন্য সরাসরি রাশিয়ার প্রেসিডেন্টের দিকে আঙুল তুললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।



Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...