Wednesday, June 24, 2026

ST সম্প্রদায়ভুক্ত দ্রৌপদী মুর্মুকে সমর্থন করব: তবে শর্ত দিলেন অভিষেক

Date:

Share post:

দেশে রাষ্ট্রপতি নির্বাচনের ডঙ্কা বেজে গিয়েছে ইতিমধ্যেই। এনডিএ-র তরফে প্রার্থী হয়েছেন তপশিলি উপজাতি সম্প্রদায়ের দ্রৌপদী মুর্মু(Draupadi Murmu) এবং বিরোধীদের তরফে যশবন্ত সিনহা(Yashbant Shinha)। তবে এই নির্বাচনে তৃণমূল তপশিলি উপজাতি সম্প্রদায়ের প্রতিনিধি দ্রৌপদী মুর্মুকে সমর্থন করতে রাজি। তবে তার জন্য বেশকিছু শর্ত দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)। একইসঙ্গে তিনি জানিয়ে দিলেন, বিজেপির তপশিলি উপজাতি সম্প্রদায়ভুক্ত প্রার্থী ঘোষণা তপশিলি উপজাতিতে অগ্রগতির জন্য নয়, নিজেদের রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য।

বুধবার শিলংয়ে তৃণমূলের পার্টি অফিস উদ্বোধন ও কর্মিসভা উপলক্ষ্যে একদিনের সফরে মেঘালয় গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই সাংবাদিক বৈঠকে তাঁকে প্রশ্ন করা হয়, কেন একজন তপশিলি উপজাতি সম্প্রদায়ভুক্ত রাষ্ট্রপতি প্রার্থীকে সমর্থন করছে না তৃণমূল? তাঁর উত্তরে অভিষেক জানান, “গোটা দেশে তপশিলি জাতি ও উপজাতিদের উপর অপরাধের দিক থেকে শীর্ষে রয়েছে কর্ণাটক, মধ্যপ্রদেশের মতো বিজেপি শাসিত রাজ্যগুলি। গত ৫ বছর যিনি দেশের রাষ্ট্রপতি পদে রয়েছেন তিনি তপশিলি জাতি সম্প্রদায়ের। অথচ উন্নাও, লখিমপুর খেরিতে দলিতদের উপর একের পর এক অত্যাচারেও একটিবারের জন্য মুখ খোলেননি তিনি। দেশে বিরাট আড়ম্বর করে রামমন্দিরের উদ্বোধন হল। অথচ একজনও দলিত সম্প্রদায়ের প্রতিনিধি আমন্ত্রিত ছিলেন না। দলিত সম্প্রদায়ের প্রতিনিধি দেশের রাষ্ট্রপতিকেও আমন্ত্রণ জানানো হয়নি। দেশজুড়ে দলিত সংক্রান্ত ৯০ শতাংশ মামলা আদালতে ঝুলে রয়েছে। কেন স্কলারশিপ কমানো হচ্ছে দলিত পড়ুয়াদের? দলিত মহিলাদের উপর লাগাতার আক্রমণ হচ্ছে। ওরা(বিজেপি) বলছে তপশিলি উপজাতি সম্প্রদায়ভুক্ত রাষ্ট্রপতি। তবে তা দেশের দলিত সম্প্রদায়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নয়। নিজেদের রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য।”

এরপরই সকলকে চমকে দিয়ে অভিষেক বলেন, “আমরা এনডিএ প্রার্থীকে সমর্থন দেব। দ্রৌপদী মুর্মু প্রকাশ্যে বলুক, রাষ্ট্রপতি পদে বসার ৩ মাসের মধ্যে দলিত সংক্রান্ত ৯০ শতাংশ মামলা যা আদালতে ঝুলে রয়েছে তা শূন্যে নেমে আসবে। এসসি, এসটি সম্প্রদায়ভুক্ত পড়ুয়াদের স্কলারশিপ কমানো হবে না। আগামী বছর কর্ণাটক, মধ্যপ্রদেশ, গুজরাটের মত রাজ্যগুলিতে কোনও দলিতের উপর অপরাধ মূলক ঘটনা ঘটবে না। ওনাকে বলতে হবে প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক স্বার্থ নয়, দেশের সংবিধানই তাঁর মূল মন্ত্র হবে। এই প্রতিশ্রুতি যদি দেওয়া হয়, তবে আমি স্পষ্টভাবে জানিয়ে দিলাম অবশ্যই সমর্থন করব এনডিএ প্রার্থীকে।”


Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...