Wednesday, June 24, 2026

মালয়েশিয়া ওপেনে জয় দিয়ে শুরু সিন্ধু এবং কাশ্যপের, হেরে গেলেন সাইনা

Date:

Share post:

মালয়েশিয়া ওপেনে আশা জাগিয়েই শুরু করলেন পিভি সিন্ধু এবং পারুপল্লি কাশ্যপ। ভারতের দুই খেলোয়াড়ই দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। তবে হেরে গেলেন সাইনা নেহওয়াল। মিক্সড ডাবলসে ভারতের জুটি রেড্ডি এবং অশ্বিনী পোনাপ্পাও হেরে গিয়েছেন।

প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন সিন্ধু ২১-১৩, ২১-১৭ হারিয়েছেন তাইল্যান্ডের পর্নপাউই চোচুয়ংকে। সাইনা ১১-২১, ১৭-২১ হেরে যান আমেরিকার আইরিস ওয়াংয়ের কাছে। প্রাক্তন কমনওয়েলথ গেমস চ্যাম্পিয়ন কাশ্যপ ২১-১২, ২১-১৭ জিতেছেন কোরিয়ার হিয়ো কোয়াং হি-র বিরুদ্ধে। সুমিত এবং পোনাপ্পা ১৫-২১, ২১-১৯, ১৭-২১ হেরেছেন নেদারল্যান্ডসের জুটি রোবিন তাবেলিং এবং সেলেনা পিয়েকের বিরুদ্ধে। শেষ বার ২০২১ বিশ্ব চ্যাম্পিয়নশিপে সিন্ধু জিতেছিলেন প্রতিপক্ষের বিরুদ্ধে।

আরও পড়ুন- রাজ্যের ৬টি ওয়ার্ডের উপনির্বাচনে তৃণমূলের জয়জয়কার, নিশ্চিহ্ণ বিজেপি

প্রথম সেটে দুর্দান্ত কোর্ট কভারেজ ছিল সিন্ধুর। র‌্যালিতে সিন্ধুকে টেক্কা দিলেও কিছুতেই পয়েন্ট কাড়তে পারছিলেন না চোচুয়ং। দ্বিতীয় সেটের শুরুর দিকে চোচুয়ং দু’টি ভুল করলেও দ্রুত খেলায় ফিরে আসেন এবং একের পর পয়েন্ট নিয়ে সিন্ধুকে বিপদে ফেলে দেন। এক সময় তিনি ১৬-১০ পয়েন্টে এগিয়েছিলেন। সেখান থেকে খেলা ধরেন সিন্ধু।শেষ পর্যন্ত ম্যাচে জয়ী হন সিন্ধু।

Related articles

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...