Friday, May 15, 2026

গরু পাচারকাণ্ড : সায়গল হোসেনের ৬ মামাকে সিবিআই তলব

Date:

Share post:

গরু পাচারকাণ্ডে এবার অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের ৬ মামাকে তলব করল সিবিআই। তাদের সম্পত্তির বিস্তারিত হিসেবও চেয়ে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।  নিজাম প্যালেসে সায়গলের ৩ মামা হাজিরা দিয়েছেন। তাদের ২ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে।  এক মামা অসুস্থতার কারণে যেতে পারেননি বলে সিবিআইকে চিঠি দিয়ে জানিয়েছেন। সায়গলের বাকি ২ মামার তরফে কোনও উত্তর আসেনি।

সিবিআই সূত্রে জানা গিয়েছে,  গরু পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত সায়গলের সম্পত্তির হিসেব খতিয়ে দেখতে গিয়ে তাঁর মামাদের নামে একাধিক জায়গায় বিপুল সম্পত্তির খোঁজ মিলেছে। তাঁদের নামে পাথরের খাদান থেকে  শুরু করে ডাম্পার ট্রাকও আছে বলে জানা গিয়েছে।  নিজের ৬ মামার নামেই সায়গল প্রচুর সম্পত্তি রেখেছিলেন বলে দাবি করেছেন গোয়েন্দারা। তারপরেই সায়গলের মামাদের আয় সংক্রান্ত তথ্য এবং আয়কর রিটার্নের বিশদ তথ্য চেয়ে পাঠান গোয়েন্দারা। সিবিআই-এর দাবি, গরু পাচার থেকে যে প্রচুর পরিমাণ টাকা, সেই টাকায় সম্পত্তি কিনে মামাদের নামে রেখেছিলেন সায়গল। নিজে ধরা না পড়ার জন্যই সে এই বন্দোবস্ত করেছিল বলে মনে করা হচ্ছে।

 

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...