Saturday, March 14, 2026

Malda: পড়ুয়াদের কাজ করানোর নামে মারধরের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

Date:

Share post:

বিদ্যালয়ে পড়াশোনা করতে যান পড়ুয়ারা, কিন্তু সেখানে গিয়ে শৌচালয় (bathroom) সহ বিদ্যালয়ের চত্বর পরিষ্কার করতে হচ্ছে তাদের, এমনই ছবি উঠে এল মালদহ-য় (Maldah) । পাশাপাশি কাজ করানোর নামে পড়ুয়াদের মারধর করার মারাত্মক অভিযোগও উঠে এল এক শিক্ষকের(Teacher) বিরুদ্ধে। ঘটনায় শিক্ষার্থী এবং অভিভাবকরা শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পুলিশের দ্বারস্থ হয়েছেন বলে জানা যায়।

মালদহ- এর মানিকচক ব্লকের (Manikchalk Block) মথুরাপুরের ফততেনগর রায়পাড়া প্রাথমিক বিদ্যালয়ের (Fatten nagar roypara primary school) ঘটনায় সরব ছাত্র ছাত্রীসহ অভিভাবকরা। জানা যায় ওই বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মাধব মন্ডল (Madhab Mondal) গত সোমবার বিদ্যালয় খোলার পর বেশ কয়েকজন ছাত্রছাত্রীকে শৌচালয় সহ বিদ্যালয়ের চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ করাচ্ছিলেন। অভিযোগ পড়ুয়ারা পরিষ্কার করে দেওয়ার পরও সামান্য নোংরা থেকে যাওয়ার কারণে ৫-৬ জন ছাত্রছাত্রীকে ব্যাপক মারধর করেন অভিযুক্ত। মঙ্গলবার মানিকচক গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করানো হয় ওই ছাত্র-ছাত্রীদের। বিষয়টি জানাজানি হওয়া মাত্রই পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করে অভিযুক্ত শিক্ষকের বদলির দাবি তোলেন অভিভাবকরা। শিক্ষকদের মারধরের জেরে এখন স্কুলে যেতে রীতিমত ভয় পাচ্ছেন পড়ুয়ারা। অভিভাবকদের অভিযোগ, প্রতিনিয়ত ছোট ছোট শিক্ষার্থীদের মারধর করেন শিক্ষক। পাশাপাশি বাড়িতে না জানানোর জন্য ভয়ও দেখান। অভিযুক্ত শিক্ষকের সঙ্গে কথা বলতে গেলে তিনি নানা রকম হুমকি দিচ্ছেন বলে জানা যায়।

যদিও সমস্ত অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন বলে দাবি বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মাধব মন্ডলের। তিনি জানান, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে বদনাম করার চেষ্টা করছেন কিছু মানুষ। বিদ্যালয়ের সহকারী শিক্ষক দুলাল কর্মকার জানান নিয়ম মেনেই চলছে বিদ্যালয়। ছাত্র ছাত্রীরা এখানে শুধুমাত্র পড়াশোনার জন্যই আসেন। গোটা বিষয় পঞ্চায়েত এসআই দফতর  এবং পুলিশকে জানান হয়েছে।



spot_img

Related articles

শহরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই মন্ত্রী শশী পাঁজার ওপর আক্রমণ! নিন্দায় সরব অভিষেক

খোদ প্রধানমন্ত্রীর শহরে উপস্থিত থাকাকালীনই আক্রান্ত হলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। মন্ত্রীর...

ফের নাম-বিভ্রাট মোদির মুখে, রানি রাসমণিকে বললেন ‘রসমণি’, প্রতিবাদ তৃণমূলের 

বিধানসভা নির্বাচনের আগে বঙ্গে ভোটপ্রচারে এসে ফের নাম-বিভ্রাটে জড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলার মনীষীদের নাম উচ্চারণে প্রধানমন্ত্রীর এই...

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...