Monday, June 8, 2026

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরাহ

Date:

Share post:

এই মুহূর্তে ভারতীয় দল ইংল্যান্ড (IND vs ENG) সফরে রয়েছে। এই সফরে ভারতীয় দল ১ জুলাই থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্ট খেলবে, পাশাপাশি তারা ৩ ম্যাচের টি-২০ সিরিজ এবং সমসংখ্যক ম্যাচের ওয়ানডে সিরিজও খেলবে। তার আগে ভারতীয় দল (Team India) সফরের শুরুতেই বড় ধাক্কা খেয়েছে। লিস্টারশায়ারের বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচে করোনা আক্রান্ত (Corona Positive) হয়ে গিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। এতদিন পর্যন্ত ঠিক ছিল না আদৌ রোহিত শর্মা এই টেস্টে ভারতীয় দলে খেলতে পারবেন কিনা।
টেস্ট দল থেকে ছিটকে গিয়েছেন রোহিত শর্মা। তার জায়গায় এই টেস্টে ভারতীয় দল এক নতুন অধিনায়ক নিযুক্ত করেছে। সংবাদসংস্থা এএনআইয়ের তরফে পাওয়া তথ্য অনুযায়ী দলের মিটিং এক নতুন অধিনায়ক নিযুক্ত করা হয়েছে। এই নতুন অধিনায়ক প্র্যাকটিস ম্যাচেও লিস্টারশায়ারের বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচেও রোহিতের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিয়েছিলেন।
দলের নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে ভারতীয় দলকে প্রভূত সমস্যার মুখোমুখী হতে হবে।
রোহিত শর্মার অনুপস্থিতিতে ভারতীয় টিম ম্যানেজমেন্ট দলের জোরে বোলার জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়েছে।
এই বছরের শুরুতেই বুমরাহকে দক্ষিণ আফ্রিকা সফরে কেএল রাহুলের নেতৃত্বাধীন ভারতীয় দলের সহঅধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছিল। এরপর শ্রীলঙ্কার বিরুদ্ধেও তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল। ইংল্যান্ড সফরের জন্য প্রথমে কেএল রাহুলকে রোহিত শর্মার ডেপুটি নিযুক্ত করা হয়েছিল।

Related articles

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...