Friday, June 26, 2026

Soumen Mohapatra: চিকিৎসক ভাগ্নির অস্বাভাবিক মৃত্যুতে হতবাক রাজ্যের মন্ত্রী 

Date:

Share post:

মানসিক অবসাদে ভুগছিলেন এসএসকেএম – এর চিকিৎসক স্বাগতা ভট্টাচার্য। রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্রের (soumen mohapatra) ভাগ্নি তিনি। অবশেষে নিলেন চরম সিদ্ধান্ত। বুধবার খড়্গপুর আইআইটি (Kharagpur IIT) ক্যাম্পাসের কোয়ার্টার থেকে উদ্ধার হয়েছে স্বাগতা ভট্টাচার্যের (Swagata Bhattacharya)দেহ। কী কারণে ঘটল অস্বাভাবিক মৃত্যু তা এখনো জানা যায়নি । তবে এই সংবাদ পাওয়া মাত্রই হতবাক রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র। পূর্ব মেদিনীপুরের তমলুকের রথনালি এলাকায় স্বাগতার বাড়ি।গত নভেম্বরে আইআইটিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি হাসপাতালের অ্যানাটমি বিভাগে সহকারী অধ্যাপক হিসাবে যোগ দিয়েছিলেন তিনি। কলকাতার এসএসকেএম হাসপাতালে তিন বছর কাজ করার পর সম্প্রতিই খড়্গপুরে গিয়েছিলেন তিনি। আইআইটির কোয়ার্টারে মা তপতী ভট্টাচার্যকে নিয়ে থাকতেন স্বাগতা। পরিবার সূত্রে খবর, বুধবার সকালে বাজারে গিয়েছিলেন তিনি, ফিরে এসে দেখেন বাড়ির দরজা ভিতর থেকে লাগানো। বহু বার ডাকাডাকিও করেন মেয়েকে, ফোনও করেছিলেন। কিন্তু সাড়া মেলেনি। এর পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ বাড়ির দরজা ভেঙে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে।



Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...