Tuesday, June 2, 2026

মমতার মন্তব্য নিয়ে বিজেপির তালে তাল মেলালেন ধনকড়

Date:

Share post:

ফের বিজেপির তালে তাল মেলালেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) মন্তব্য নিয়ে বুধবার রাজ্যপালের কাছে বিজেপি (BJP) নালিশ জানাতেই, সেই মন্তব্যকে ‘অসাংবিধানিক’ আখ্যা দিলেন জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। রাজভবনকে বিজেপির কার্যালয় আর ধনকড়কে বিজেপি নেতা বলে বারবার আক্রমণ করে শাসকদল-সহ অন্যান্য বিরোধীরা। আর তিনি নিজেও আচরণে সেটাই প্রকাশ করেন। বুধবার সন্ধের টুইট তারই প্রমাণ।

টুইটে রাজ্যপাল লিখেছেন,
“২১ জুলাই বিজেপির বিরুদ্ধে জিহাদ শুরুর কথা বলাটা অসাংবিধানিক। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, তিনি যেন এই দুর্ভাগ্যজনক মন্তব্য প্রত্যাহার করেন।” একই সঙ্গে মমতাকে একটি চিঠি পাঠিয়ে এই প্রসঙ্গে অবিলম্বে জবাব দেওয়ার অনুরোধও করেছেন ধনকড়।

এখানে প্রশ্ন হচ্ছে, মঙ্গলবার একথা মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, অর বুধবার সন্ধেয় তাই নিয়ে টনট নড়ল রাজ্যপালের! বাংলায় এমন অনেক শব্দ আছে যেগুলি আক্ষরিক অর্থে ব্যবহার করা হয় না- তারপরেও একটা শব্দকে তুলে কেন জলঘোলা করতে চাইছেন ধনকড়!ম? কারণটা স্পষ্ট, বুধবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির ১০ সদস্যের প্রতিনিধিদল রাজভবনে গিয়ে একটি স্মারকলিপি দেয়। সেখানেই তাদের ‘অভিভাবক’কে নালিশ জানায় তারা। এরপরে বিজেপির সুরে সুর মিলিয়ে গাইতে শুরু করেন ধনকড়। একজন রাজ্যপালের পক্ষে এতটা পক্ষপাতদুষ্ট হওয়া কী করে সম্ভব! তাজ্জব রাজনৈতিক মহল। তাদের মতে, বিজেপির মুখপাত্র হিসেবে কাজ করছেন ধনকড়।

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন উদ্ধব ঠাকরে, মহারাষ্ট্রে আস্থাভোট কাল

 

Related articles

ত্বিষা মৃত্যু রহস্যে এবার CBI-এর মূল সাক্ষীকে মারধর-খুনের হুমকি! কাঠগড়ায় অভিযুক্তের বন্ধুরা

ত্বিষা শর্মার রহস্যমৃত্যুর (Twisha Sharma Death Case) তদন্তে এবার চরম নাটকীয় মোড়! মামলার এক গুরুত্বপূর্ণ সাক্ষীকে চরম মারধরের...

দুর্গাপুজোয় কলকাতায় অঞ্জলি দেবেন মোদি- শাহ! বাড়ছে জল্পনা

বাংলার দুর্গোৎসবে (Durga Puja Festival) এবার কলকাতায় থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)-স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)!...

“তৃণমূলের ভবিষ্য়ত নেই!“ ভাঙার ইঙ্গিতের পরে বিস্ফোরক তাপস, জল্পনা উড়িয়েও বিধানসভায় ঋতব্রত

একদা দুজনেই ছিলেন তৃণমূলে। একজন আগেই ছেড়ে বিজেপির হয়ে ভোটে লড়ে বিধায়ক, মন্ত্রী। আর একজন তৃণমূলের টিকিটে জিতে...

ইন্দ্রনীলের বিরুদ্ধে অভিযোগ জানাতে মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ঋদ্ধি

মঙ্গলবার সল্টলেকের রাজ্য বিজেপির দফতরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) জনতার দরবারে (Janatar Darbar) সাধারণ মানুষের ভিড়...