Thursday, June 25, 2026

মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন উদ্ধব ঠাকরে, মহারাষ্ট্রে আস্থাভোট কাল

Date:

Share post:

মহা-নাটকের অবসান! জল্পনায় ইতি টেনে ইস্তফা দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। বুধবার সুপ্রিম কোর্টে আস্থা ভোটের পক্ষে রায় দেওয়ার পর ফেসবুক লাইভে এসে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন শিব সেনা ‘প্রধান’। পাশাপাশি বিধান পরিষদ সদস্য পদ থেকেও ইস্তফা দিয়েছেন তিনি।

বুধবার রাত নয়টা নাগাদ সুপ্রিম কোর্টের রায় আসে। সেই রায়ে নির্দেশ দেওয়া হয়, আগামীকালই অর্থাৎ বৃহস্পতিবারই বিধানসভায় আস্থা ভোট হবে। প্রসঙ্গত আস্থা ভোটের উপর স্থগিতাদেশ চেয়ে এদিন সকাল সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল উদ্ধব ঠাকরের শিবির। আবেদন গ্রহণ করে শীর্ষ আদালত জানায়, বিকেল পাঁচটায় শুনানি হবে। অবশেষে রাত ৯টা ১৫ মিনিট নাগাদ শীর্ষ আদালত জানিয়ে দেয়, স্থগিতাদেশ দেওয়া হচ্ছে না৷ যার অর্থ আগামিকালই বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে সরকারকে। এরপরই ফেসবুক লাইভে এসে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানান উদ্ধব ঠাকরে।

এদিন সোশ্যাল মিডিয়ায় উদ্ধব ঠাকরে বলেন, “সুপ্রিম কোর্টের রায়কে সম্মান জানাচ্ছি। অবশ্যই গণতন্ত্র মেনে চলা হবে।” শুধু তাই নয়, তাঁর ওপর আস্থা রাখার জন্য কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধী ও এনসিপি প্রধান শরদ পাওয়ারকে ধন্যবাদ জানান তিনি।
আরও পড়ুন- নজরে একুশে জুলাইয়ের সমাবেশ: ১২ জুলাই উত্তরবঙ্গে অভিষেক

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...