Friday, May 15, 2026

Flying hotel: আকাশে ভাসবে ‘নতুন টাইটানিক’, ভেতরে থাকবেন ৫০০০ যাত্রী 

Date:

Share post:

আকাশে ওড়ার স্বপ্ন সকলেই দেখেন, কিন্তু এবার বিলাসবহুল ব্যবস্থাপনায় মাঝ আকাশে ভেসে থাকার সুযোগ আপনার জন্য। ভাসমান হোটেলে (flying hotel) স্বাগত! ফ্লাইং হোটেলের সংজ্ঞা বদলে দিতে এবার আসছে ‘স্কাই ক্রুজ’ (sky cruise)। শুধু বিমানে (flight)চড়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়াই নয়, বিমানের ভিতরেই তৈরি হচ্ছে হোটেল (hotel)।

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে এক দৈত্যাকার বিমানকে দেখা গেছে যার ভেতরে রয়েছে বিলাসবহুল হোটেল। নেট মাধ্যমিক সাড়া ফেলেছে এই ভিডিও। ‘স্কাই ক্রুজ়’ (sky cruise) নামক এই বিশালকার বিমানটিতে লোকধারণ ক্ষমতা প্রায় পাঁচ হাজার। এটি শুধু বিমান হিসেবে নয়, ব্যবহৃত হবে হোটেল হিসেবেও। এটি পারমাণবিক সংযোজন (nuclear fusion) দ্বারা চালিত হবে। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে চলা এই জাহাজটিতে থাকবে পরমাণু শক্তিচালিত ২০টি ইঞ্জিন। এক বার যদি এই বিমান উড়ান নেয় তারপর বেশ কয়েক মাস পর্যন্ত আকাশে ভেসে থাকতে পারবে, এমন ভাবেই তৈরি করা হচ্ছে এই দৈত্যাকার বিমানটিকে। যাত্রী ওঠানামা, বিমানের যান্ত্রিক সমস্যার দেখাশোনা, সবই হবে মাঝ আকাশে। জানা যাচ্ছে যে নতুন যাত্রীদের প্রবেশ প্রস্থানের জন্য হোটেলটিতে যুদ্ধজাহাজের মতো ডক থাকবে। সেখানে ছোট বিমানও ওঠানামা করতে পারবে। বিমানটির নকশা তৈরি করেছিলেন টনি হোমস্টন । সেই নকশার ওপর ভিত্তি করে হাসেম আলঘাইলি নামে এক ব্যক্তি ভবিষ্যতের বিমানের এই ভিডিয়োটি তৈরি করেছেন। ভিডিয়োটিতে দেখা গিয়েছে, বিমানটিতে থাকবে রেস্তরাঁ, জিম, শপিং মল, সিনেমা হল, এমনকি সুইমিং পুলও। অনেকেই মনে করছেন, হোটেল তৈরির খরচ, পরমাণু শক্তিচালিত ইঞ্জিন ইত্যাদি নজরে রেখে বলাই যায় যে, বেশ দামি হতে পারে স্কাই ক্রুজের টিকিট মূল্য।সবচেয়ে মজার বিষয়, এই বিশালাকার বিমানটি চালানোর জন্য প্রয়োজন নেই কোনও পাইলটের। তবে বিমানের অন্যান্য কাজের জন্য নিযুক্ত করা হবে বিপুল সংখ্যক কর্মী। এখানেই শেষ নয়। ৫০০০ যাত্রীর ভার যেমন বহন করবে এই বিমান, তেমনই তাঁদের বিনোদনের কোনও খামতি রাখবে না ‘স্কাই ক্রুজ়’। তাই আপনার প্রিয় মানুষকে সঙ্গে নিয়ে ভাসমান হোটেলে বেশ কয়েক দিন কাটানর স্বপ্ন, এবার সত্যি হল বলে!



Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...