Wednesday, June 24, 2026

প্রতারণার ফাঁদে টালিগঞ্জের জনপ্রিয় অভিনেতা, এক ক্লিকে গায়েব ২.৫ লক্ষ 

Date:

Share post:

দিন দিন মাথাচাড়া দিয়ে উঠছে সাইবার ক্রাইম (Cyber crime)। সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রেটি, বাদ যাচ্ছেন না কেউই। এবার সেই সাইবার দস্যুদের খপ্পরে পড়লেন টলিউড (Tollywood) অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায়(Shantilal Mukherjee)। এক ক্লিকেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে গায়েব প্রায় আড়াই লক্ষ টাকা।

সাইবার প্রতারণার বিষয় জনসাধারণকে বারবার সচেতন করছে পুলিশ ও প্রশাসন। নিত্য নতুন ফন্দি এঁটে সাইবার ক্রাইম ঘটিয়ে চলেছেন প্রতারকরা। এবার সাইবার প্রতারণার শিকার হলেন অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায় (Shantilal Mukherjee) । জানা যায়,বিদ্যুতের বিলের নাম করে তাঁর ফোনে একটি লিংক আসে । ব্যস্ততার মাঝে সবটা যাচাই করার আগেই তিনি সেই লিংকে ক্লিক করেন। আর তার পরই তাঁর ব্যাংক অ্যাকাউন্ট থেকে নিমেষে গায়েব প্রায় ২.৫ লক্ষ টাকা। বিষয়টি বুঝতে পেরেই অভিনেতা তড়িঘড়ি স্থানীয় সরশুনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। যেহেতু অপরাধ সাইবার সংক্রান্ত তাই তদন্তভার চলে যায় কলকাতা পুলিশের (Kolkata Police) সাইবার ক্রাইম থানার হাতে । লালবাজার সূত্রে খবর, গত ১৩ জুন শান্তিলাল মুখোপাধ্যায়ের মোবাইলে একটি মেসেজ আসে । বিদ্যুত কোম্পানির নাম করে ফোন করা হয় তার খানিক পরেই। তাঁকে বলা হয় লিংকে ক্লিক করে বিদ্যুতের বিল স্বরূপ ১১ টাকা জমা দিতে। তিনি ক্লিক করা মাত্রই কয়েক ধাপে ব্যাংক অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়ে যায় ২.৫ লক্ষ টাকা। এর সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখছে সাইবার ক্রাইম থানার পুলিশ।



Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...