Thursday, June 25, 2026

অসমের বন্যা পরিস্থিতি ভয়াবহ, পানীয় জল ও খাবারের হাহাকার; মৃত ১৫৯

Date:

Share post:

যত সময় গড়াচ্ছে অসমের বন্যা পরিস্থিতি ততই খারাপ হচ্ছে। প্রতিদিনই বাড়ছে দুর্ভোগ। গত ২৪ ঘণ্টায় তিন শিশু সহ মৃত্যু হয়েছে আরও আট জনের। এদের মধ্যে লখিমপুর এবং নগাওঁয়ে দু’জন করে মোট চার জন বন্যার জলে ভেসে গেছেন এবং বারপেটা, বিশ্বনাথ, ধেমাজি এবং মোরিগাওঁয়ে একজন করে জলে ডুবে মারা গেছেন। এই নিয়ে উত্তর-পূর্বের ওই রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫৯।

অসমের ২৮টি জেলায় প্রায় ৩০ লক্ষেরও বেশি মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছেন। এই মুহূর্তে ৫৬৪টি ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন ২ লক্ষ ১৭ হাজার ৪১৩ জন। সরকারি সূত্রে জানা গিয়েছে, বন্যা পরিস্থিতিতে রাজ্যে ৭৪ হাজার ৭০৬ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। অসমের দুর্গত জেলাগুলির মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরপেটা। সেখানে প্রায় ৭ লক্ষ মানুষ দুর্ভোগে রয়েছেন। নগাঁওয়ে ৫ লক্ষেরও বেশি মানুষ দুর্দশায় দিন কাটাচ্ছেন। কাছারে ক্ষতিগ্রস্ত হয়েছেন দুই লক্ষেরও বেশি মানুষ।

অসমের শিলচর শহরের বন্যা পরিস্থিতি ক্রমশই খারাপ হচ্ছে। বেশ কিছু এলাকা জলের তলায় তলিয়ে গিয়েছে। ওই শহরের প্রায় ২ লাখ মানুষ খাদ্য, পানীয় জল এবং প্রয়োজনীয় জিনিস পাচ্ছেন না। গুয়াহাটি, শিলচর-সহ ৩৫টি জেলার মধ্যে ৩০টি জেলাই রয়েছে জলের তলায়। কোনও কোনও এলাকায় পৌঁছচ্ছে না ত্রাণসামগ্রী। পানীয় জল, খাবার, ওষুধ না পেয়ে ক্রমশই অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। একাধিক জায়গায় জলের উপর ভেসে যাচ্ছে মৃতদেহ। দুর্দিনে পরিজনের শেষকৃত্য না করতে পেরে ‘বাধ্য হয়েই’ পরিজনকে এই ভাবেই বিদায় জানাতে হচ্ছে বন্যাদুর্গতদের।

ভারতীয় সেনা, দুর্যোগ মোকাবিলা বাহিনী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।

 

 

 

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...