Saturday, June 13, 2026

India Team: নিজেকে শান্ত রাখতে ধোনিই অনুপ্রেরণা বুমরাহের

Date:

Share post:

শুক্রবার ইংল্যান্ডের (England) বিরুদ্ধে পঞ্চম টেস্ট ম‍্যাচ খেলতে নামবে ভারতীয় দল (India Team)। রোহিত শর্মা (Rohit Sharma) করোনায় (Corona) আক্রান্ত হওয়ায় অধিনায়ক হিসেবে নামবেন যশপ্রীত বুমরাহ (Jadpreet Bumrah)। এবং প্রথমবার জাতীয় দলের অধিনায়ক হওয়ায় স্বাভাবিক ভাবেই বেশ চাপে তিনি। যদিও এই সময় নিজেকে শান্ত রাখতে মহেন্দ্র সিং ধোনিকে (Ms Dhoni) অনুসরন করছেন বুমরাহ। ক্যাপ্টেন কুলকে অনুপ্রেরণা হিসেবে ধরে নিজেকে শান্ত করছেন তারকা পেসার। সাংবাদিক সম্মেলনে এসে এমনটাই জানালেন ভারত অধিনায়ক।

বুমরাহ এর আগে কোনও দলকে নেতৃত্ব দেননি। এবং এই বিষয়ে তিনি বিশ্বকাপজয়ী অধিনায়ক ধোনিকে অনুপ্রেরণা হিসেবে মনে করছেন। এই নিয়ে তিনি বলেন, “আমার মনে আছে ধোনির সঙ্গে কথোপকথনটি, এবং তিনি বলেছিলেন যে তিনি ভারতকে প্রথমবার নেতৃত্ব দেওয়ার আগে কোনও দলের অধিনায়কত্ব করেননি। এখন, ওনাকে সর্বকালের সফলতম অধিনায়কদের মধ্যে মনে করা হয়। তাই, আমি ফোকাস করছি পূর্বে কি করেছি বা ক্রিকেটের ধারা কেমন সেটি না ভেবে কিভাবে দলকে সাহায্য করব সেটাই।”

অধিনায়কত্ব পাওয়া নিয়ে বুমরাহ বলেছেন, “টেস্টে দেশকে প্রতিনিধিত্ব করা সব সময় আমার কাছে স্বপ্ন ছিল এবং দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ আমার কেরিয়ারের সব থেকে বড় কীর্তি। আমি খুবই খুশি এই সুযোগ পাওয়ার জন্য। আমার নিজের প্রতি অগাধ ভরসা রয়েছে। যে কোনও পরিস্থিতিতে, আমি নিজের অনুভূতিকে বিশ্বাস করেছি, যার ফলে আমি ক্রিকেটের এই স্তরে পৌঁছেছি এবং আগামী দিনে সেটিই করতে থাকব আগামী দিনে। কিছুই পাল্টাবে না, বিশেষ করে আমার ভূমিকা। আর আমি সেটিই করব দলের অধিনায়ক হিসেবে।”

আরও পড়ুন:Neeraj Chopra: ফের রেকর্ড গড়লেন নীরজ, ভাঙলেন নিজের রেকর্ড

 

Related articles

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...

মেসিকে ফোকাস করতে বিশেষ ক্যামেরা! বিশ্বকাপজয়ী তারকাকে ঘিরে বাড়ছে উন্মাদনা 

লিওনেল মেসি (Lionel Messi) নামটার সঙ্গে প্রতিমুহূর্তে এক একটা নতুন মহাকাব্যের যোগসূত্র তৈরি হওয়া ফুটবল অনুরাগীদের কাছে বিশেষভাবে...

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় মৃত ৫ জওয়ান, শুরু তদন্ত

অসমে বায়ুসেনার (Indian Air Force) বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল ৫ জওয়ানের। তবে কো-পাইলট (AN-32 Crash) এই...

নৈহাটি জুটমিলে তালা: শ্রমিক সমস্য়ায় ময়দানে বিজেপির শ্রমিক সংগঠন!

একদিকে রাজ্যে নতুন শিল্প ও কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দেওয়ার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister Suvendu Adhikari)।...