Saturday, June 13, 2026

তারাপীঠে গর্ভগৃহের বাইরে তারামায়ের বিগ্রহ, মহাসমারোহে রথযাত্রার পালন

Date:

Share post:

বছরে এই একটি দিন বীরভূমের (Birbhum) তারাপীঠে তারামায়ের বিগ্রহকে গর্ভগৃহের বাইরে আনা হয়। সেই রীতিমেনে শুক্রবার, সকাল থেকে তারাপীঠে মহাসমারোহে পালিত হচ্ছে রথযাত্রার উৎসব।

সকাল থেকেই বিশেষ রীতি মেনে ধুমধাম করে শুরু হয়েছে পুজো। শুধুমাত্র রথযাত্রার দিনেই তারামায়ের বিগ্রহকে রথে বসিয়ে তারাপীঠে (Tarapith) ঘোরানো হয়। গত ২ বছর কোভিডের (Covid) কারণে এই রীতি পালন করা যায়নি। এবার সেই কারণে ঘটা করেই পালন করা হচ্ছে রথযাত্রা উৎসব।

আরও পড়ুন- মুখ্যমন্ত্রী হতে না পেরে অভিমানে ফুঁসছেন ফড়ণবীশ, দাবি শরদ পাওয়ারের

প্রথমে রাজবেশে ফুল দিয়ে সাজানো হয় বিগ্রহকে। এদিন, জিলিপি ভোগ নিবেদন করা হয়। সেইসঙ্গে দেওয়া হয় পাঁচরকম মিষ্টি এবং পাঁচরকম ফলের থাকে নৈবেদ্যে। রথের ওপর প্রতিমাকে বসিয়ে করা হয় আরতি।

বছরে এই একবারই বিগ্রহকে গর্ভগৃহের বাইরে আনা হয়। সেই কারণে শুক্রবার সকাল থেকে প্রচুর ভক্ত সমাগম হয়েছে তারাপীঠে। মন্দির চত্বরে ভক্ত সমাগম হয়েছে।

 

 

 

Related articles

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...

মেসিকে ফোকাস করতে বিশেষ ক্যামেরা! বিশ্বকাপজয়ী তারকাকে ঘিরে বাড়ছে উন্মাদনা 

লিওনেল মেসি (Lionel Messi) নামটার সঙ্গে প্রতিমুহূর্তে এক একটা নতুন মহাকাব্যের যোগসূত্র তৈরি হওয়া ফুটবল অনুরাগীদের কাছে বিশেষভাবে...

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় মৃত ৫ জওয়ান, শুরু তদন্ত

অসমে বায়ুসেনার (Indian Air Force) বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল ৫ জওয়ানের। তবে কো-পাইলট (AN-32 Crash) এই...

নৈহাটি জুটমিলে তালা: শ্রমিক সমস্য়ায় ময়দানে বিজেপির শ্রমিক সংগঠন!

একদিকে রাজ্যে নতুন শিল্প ও কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দেওয়ার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister Suvendu Adhikari)।...