Wednesday, June 24, 2026

World Cup: বিশ্বকাপে অফসাইড ধরতে নতুন প্রযুক্তি আনছে ফিফা

Date:

Share post:

চলতি বছরের শেষের দিকে কাতারে (Qatar) বসতে চলেছে ফুটবল বিশ্বকাপ (World Cup)। আর সেই বিশ্বকাপের ম‍্যাচে নতুন নিয়ম আনতে চলেছে ফিফা (FIFA)। আসন্ন বিশ্বকাপে বিশেষ প্রযুক্তির সাহায্যে নেওয়া হবে অফসাইডের সিদ্ধান্ত। অফসাইডের চুলচেরা বিশ্লেষণ করতে আধা-স্ময়ংক্রিয় (semi-automated ) প্রযুক্তি আনতে চলেছে ফিফা। যা অফসাইড হলে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিদের জানিয়ে দেবে ওই প্রযুক্তিই। এদিন এমনটাই জানাল ফিফা।

ফিফা জানিয়েছে, “সেমি-অটোমেটেড অফসাইড টেকনোলজি প্রকাশ করা হচ্ছে। এই প্রযুক্তি একটি বাহু-বিশিষ্ট ক্যামেরা সিস্টেমের মাধ্যমে ফুটবলারদের নড়াচড়া ধরবে এবং বলে সেন্সর লাগানো থাকবে। এর ফলে দ্রুত স্টেডিয়ামের স্ক্রিনে থ্রি-ডি ছবি দেখানো হবে, যাতে মাঠে উপস্থিত দর্শকরা রেফারির সিদ্ধান্ত বুঝতে পারেন।”

এছাড়াও জানা যাচ্ছে, কাতারের প্রতিটি স্টেডিয়ামের ১২টি ক্যামেরা লাগানো থাকবে, যেখানে প্রতিটি খেলোয়াড়ের শরীরের ২৯টি ডেটা পয়েন্ট ট্র্যাক করবে, আর সেটি হবে প্রতি সেকেন্ডে ৫০ বার। এরপর সেই ডেটাটি কাজে লাগিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে একটি থ্রিডি অফসাইড লাইন তৈরি করা হবে, যা ভিএআর অফিশিয়ালদের প্রদান করা হবে।

গত দুটি বিশ্বকাপে ফিফা নিয়ে এসেছিল বিশেষ প্রযুক্তি। ২০১৪ বিশ্বকাপে গোল-লাইন প্রযুক্তি এবং ২০১৮ বিশ্বকাপে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি প্রযুক্তি।

আরও পড়ুন:India Team: ইংল‍্যান্ডের বিরুদ্ধে টি-২০ এবং একদিনের সিরিজের দল ঘোষণা বিসিসিআইয়ের, দলে অর্শদীপ

 

 

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...