Saturday, June 27, 2026

মাঝ আকাশে কালো ধোঁয়ায় ঢাকল বিমান, আতঙ্কে যাত্রীরা! তারপর যা ঘটল…

Date:

Share post:

বিমান তখন প্রায় ৫ হাজার ফুট উচ্চতায়। আচমকা মাঝ আকাশে বিভ্রাট। হঠাৎ কালো ধোঁয়ায় ঢেকে গেল যাত্রীবাহী বিমান। আগুন আতঙ্কে বিভীষিকাময় মুহূর্ত কাটালেন যাত্রীরা। ঘটনাটি ঘটেছে, জব্বলপুরগামী স্পাইসজেট সংস্থার বিমানে। এই ঘটনার জেরে বিমানটিকে দিল্লি বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। তবে বিমানটির প্রতিটি যাত্রী অক্ষত রয়েছেন। পরবর্তী বিমানে তাঁদের গন্তব্যে পৌঁছে দেওয়া হবে বলে স্পাইসজেট সূত্রে খবর।

সংবাদ সংস্থা এএনআই-এর অনুসারে, স্পাইসজেটের মুখপাত্র বলেছেন, “দিল্লি থেকে জব্বলপুরে যাওয়ার একটি স্পাইসজেট বিমান আজ সকালে দিল্লি বিমানবন্দরে নিরাপদে ফিরে এসেছে। ৫ হাজার ফুট উচ্চতায় কেবিনে ধোঁয়া লক্ষ্য করেন কেবিন ক্রু। যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়েছে।” প্রসঙ্গত, সংবাদ সংস্থার টুইট করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ধোঁয়া ভর্তি কেবিন দেখা গিয়েছে।

আরও পড়ুন:যত্ন করে রাখা ছিল ডিম, জন্ম হল ১৬ গোখরো !

 

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...