Saturday, June 13, 2026

কলকাতা পুরসভায় এবার চালু হচ্ছে ক্যানসার স্ক্রিনিং সেন্টার, যা আগেই সতর্ক করবে

Date:

Share post:

চিকিৎসা পরিসংখ্যানে দেখা গিয়েছে মারণব্যাধি ক্যানসার বেশিরভাগ রোগীর শরীরে ধরা পড়ে একেবারে শেষ মুহূর্তে। যখন চেষ্টা করেও রোগীকে বাঁচানো সম্ভব হয় না। স্টেজ-৩ অথবা স্টেজ-৪এ গিয়ে ক্যানসার ধরা পড়লে অনেকের চিকিৎসা করানোর সামর্থ্যটুকু থাকে না। ফলে চোখের সামনে প্রিয়জনকে তিলে তিলে কষ্ট পেতে দেখতে হয়। যার শেষ পরিণতি মৃত্যু।

তবে তিলোত্তমার বুকে এবার বোধহয় সেই অসহায় ছবি বদলাতে চলেছে। কলকাতায় এবার মেয়র ক্লিনিক-সহ কলকাতা পুরসভার প্রতিটি বরোতে একটি করে আরবান প্রাইমারি হেলথ সেন্টারে চালু হচ্ছে ক্যানসার স্ক্রিনিং।

এই ক্যানসার স্ক্রিনিংয়ের বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে তৃণমূল সাংসদ ডা. শান্তনু সেন বলেন, ধরাযাক সামান্য উপসর্গ বহুদিন ধরেই ভোগাচ্ছে। মানব শরীরের বিভিন্ন অংশে একটা অস্বস্তিকর কোনও কিছুর অস্তিত্ব যা থেকে পরবর্তীকালে ক্যানসার হলেও হতে পারে। কিন্তু আপনি সামান্য বিষয় ভেবে এড়িয়ে যাচ্ছেন। পরে যা ভয়ঙ্কর রূপ নিতে পারে। শেষরক্ষা করা যায় না। স্ক্রিনিং সেন্টারের গুরুত্ব ঠিক এখানেই। স্ক্রিনিং সেন্টারে টেস্ট করাতে এলে কোনও মানুষের মৃদু ক্যানসার উপসর্গ ধরা পড়তে পারে। আর যদি সেটা হয়, তাহলে তাঁদের সরকারি হাসপাতালে স্থানান্তর করা হবে কিংবা স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বেসরকারি হাসপাতালে যেতে পারবেন ওই ব্যক্তি।

ক্যানসার স্ক্রিনিং সেন্টার নিয়ে মেয়র ফিরহাদ হাকিম বলেন, এই ধরনের সেন্টারের পরিকাঠামোর জন্য নো অবজেকশন সার্টিফিকেট দিয়েছে কলকাতা পুরসভা। বেশ কিছু বড় বেসরকারি হাসপাতালে এই ধরনের রেফারেলের জন্য ১০টি করে বেড-এর কোটা রাখতে বলা হয়েছে। সেখানে পুরস্বাস্থ্য কেন্দ্র থেকে রেফার হওয়া ক্যানসার রোগীর চিকিৎসা হবে সম্পূর্ণ বিনামূল্যে।

দেখে নিন কোথায় কবে স্ক্রিনিং


Related articles

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...

মেসিকে ফোকাস করতে বিশেষ ক্যামেরা! বিশ্বকাপজয়ী তারকাকে ঘিরে বাড়ছে উন্মাদনা 

লিওনেল মেসি (Lionel Messi) নামটার সঙ্গে প্রতিমুহূর্তে এক একটা নতুন মহাকাব্যের যোগসূত্র তৈরি হওয়া ফুটবল অনুরাগীদের কাছে বিশেষভাবে...

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় মৃত ৫ জওয়ান, শুরু তদন্ত

অসমে বায়ুসেনার (Indian Air Force) বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল ৫ জওয়ানের। তবে কো-পাইলট (AN-32 Crash) এই...