Monday, April 13, 2026

Jaspreet Bumrah: রেকর্ড ভাঙার জন‍্য বুমরাহকে টুইটারে অভিনন্দন লালার

Date:

Share post:

শনিবার ভারত-ইংল‍্যান্ড ( India-England) টেস্টের দ্বিতীয় দিনে ব‍্যাট হাতে কামাল দেখিয়েছেন যশপ্রীত বুমরাহ (Jaspreet Bumrah)। এজবাস্টন টেস্টে ব‍্যাট হাতে ভেঙেছেন প্রাক্তন ক্রিকেটার ব্রায়ান লারার (Brian Lara) রেকর্ড। এমনকি একটা সময় বুম বুম বুমরার ব‍্যাট মনে করাচ্ছিল ভারতের প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিং এর ছয় বলে ৩৬ রানের ইনিংসও। সেই বুমরাহকে অভিনন্দন জানালেন ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা। তাঁর রেকর্ড ভাঙার জন‍্য টুইটারে তিনি বুমরাহকে অভিনন্দন জানিয়েছেন।

টুইটারে লারা লেখেন,” টেস্টে এক ওভারে সর্বাধিক রান গড়ার বিশ্বরেকর্ডের জন্য তরুণ যশপ্রীত বুমরাহকে অনেক অভিনন্দন। ওকে অভিনন্দন জানাতে আপনারাও আমার সঙ্গে যোগ দিন।”

২০০৩ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে বাঁ-হাতি স্পিনার রবিন পিটারসেনের এক ওভারে লারা করেছিলেন ২৮ রান। সেই রেকর্ডই ভেঙে দেন বুমরাহ। শনিবার এজবাস্টন টেস্টে ইংল্যান্ডের পেসার ব্রডের ওভারে ব্যাটে ২৯ রান করেন বুমরাহ। একরান বেশি করে ভেঙে দেন লারার রেকর্ড। ব্রড ওই ওভারে ওয়াইডে পাঁচ রান এবং নো বলে এক রান দেন। যার জেরে ওই ওভারে ইংল্যান্ডের পেসার দেন ৩৫ রান। ব্রডের ওভারের রানের চিত্র ছিল এরকম—৪,৫,৭,৪,৪,৪,৬,১।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...

কেশপুরই হবে বিজেপির শেষপুর! ভোটে জয়ের লক্ষ্য বেঁধে কেশপুরে হুঙ্কার অভিষেকের 

রবিবাসরীয় প্রচারে হুগলি ও পূর্ব মেদিনীপুরে সভা ও রোড-শোয়ের পর পশ্চিম মেদিনীপুরের কেশপুরেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জমজমাট জনসভা। কেশপুরের...

SIR শুনানির আগের ভোটদানের অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ রায় সুপ্রিম কোর্টের

বাংলায় এসআইআর করে যেভাবে ন্যায্য ভোটারদের ভোটদানের অধিকার হরণ করার খেলা খেলছে জাতীয় নির্বাচন কমিশন (ECI), তার প্রতিবাদ...