Tuesday, June 23, 2026

অবতরণের সময় ইঞ্জিন থেকে ধোঁয়া ইন্ডিগোর উড়ানে

Date:

Share post:

স্পাইসজেট ও ভিস্তারার পর যান্ত্রিক ত্রুটি দেখা দিল ইন্ডিগোর একটি বিমানে। বুধবার বিকেলে বিমানটি ছত্তিশগড়ের রায়পুর বিমানবন্দর থেকে মধ্যপ্রদেশের ইন্দোর বিমানবন্দরে আসছিল। বিকেল ৩টা নাগাদ ইন্দোরে অবতরণ করার ঠিক আগেই বিমানটির ইঞ্জিন থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। তবে শেষ পর্যন্ত বিমানটি নিরাপদেই ইন্দোর বিমানবন্দরে অবতরণ করে। ওই বিমানে দিল্লির বেশ কিছু যাত্রী ছিলেন। তাঁদের সংস্থার অন্য বিমানে দিল্লি পাঠানো হয়। অসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রণক সংস্থা ডিজিসিএ জানিয়েছে, কী কারণে বিমানের ইঞ্জিন থেকে কালো ধোঁয়া বের হল তা জানতে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় বিমান যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে যাত্রীরা সকলেই নিরাপদ আছেন বলে ইন্ডিগোর পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও পড়ুন- Rail: যাত্রী নিরাপত্তায় বাংলার ২২৩ টি স্টেশনে সিসিটিভি নজরদারি চালাবে রেল

Related articles

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...