Thursday, March 19, 2026

সন্ধেয় শহরে দ্রৌপদী, মঙ্গলে সারবেন প্রচার

Date:

Share post:

আসার কথা ছিল শনিবার। তবে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুর জেরে দেশে রাষ্ট্রীয় শোক থাকায় সফরসূচি পরিবর্তন করেন এনডিএ-র(NDA) রাষ্ট্রপতি পদপ্রার্থী(Presidencial Candidate) দ্রৌপদী মুর্মু(Draupadi Murmu)। অবশেষে সোমবার রাজ্যে আসছেন তিনি। জানা গিয়েছে, এদিন বিকেল ৪.৩০ টায় আসবেন বাগডোগরা বিমানবন্দরে। সেখান থেকে শিলিগুড়িতে কর্মসূচি সেরে সন্ধে ৭ টার কলকাতা(Kolkata) বিমানবন্দরে পা রাখবেন তিনি। মঙ্গলবার কলকাতার একাধিক জায়গায় কর্মসূচি রয়েছে তাঁর।

জানা গিয়েছে, এদিন বিকেল ৪.৩০ টায় বাগডোগরা বিমানবন্দরে নামবেন দ্রৌপদী। সেখান থেকে শিলিগুড়িতে পৌছে সিকিমের এনডিএ সরকারের বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন। যাদের মধ্যে ১২ জন বিজেপি বিধায়ক। এরপর সেখান থেকে সন্ধে ৭ টায় কলকাতা বিমানবন্দরে নেমে সোজা রাজারহাটের একটি অভিজাত হোটেলে যাবেন তিনি। সেখানে রাত্রিবাস করার পর মঙ্গলবার সকাল ৮.৩০ নাগাদ উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের পৈতৃক বাড়িতে যাবেন। স্বামীজির মূর্তিতে মাল্যদানের মাধ্যমে প্রচার শুরু করবেন রাষ্ট্রপতি প্রার্থী। সেখান থেকে দুপুরে বাইপাস লাগোয়া এক পাঁচতারা হোটেলে বিজেপি বিধায়ক ও সাংসদদের সঙ্গে বৈঠক করবেন মুর্মু। সারবেন রাজ্যের বিজেপি বিধায়ক ও সাংসদদের সঙ্গে আলাপচারিতা। বিজেপি নেতৃত্বের সঙ্গে সাক্ষাত সেরে সন্ধের বিমানে ফের দিল্লি ফিরে যাবেন তিনি।

উল্লেখ্য, আগামী ১৮ জুলাই দেশের ১৫ তম রাষ্ট্রপতি নির্বাচন। এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে ভোটের ময়দানে বিরোধী প্রার্থী যশবন্ত সিনহা। পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী গত শনিবার বাংলায় আসার কথা ছিল দ্রৌপদী মুর্মুর। কিন্তু গত শুক্রবার আচমকাই ভোটপ্রচারে গিয়ে এক আততায়ীর গুলিতে প্রাণ হারান জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ভারতবন্ধু শিনজো আবের। যার ফলে গত শনিবার ভারতে রাষ্ট্রীয় শোক পালনের নির্দেশ দেওয়াা হয়। সেদিন সমস্ত প্রচার বন্ধ রাখেন রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। আগামী ২১ শে জুলাই রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল।


Related articles

গুজরাতে সরকারি গাড়িতে জাল টাকার রমরমা! পুলিশের জালে মূলচক্রী 

গুজরাতে জাল নোট পাচারের এক বিরাট চক্রের হদিশ পেল পুলিশ। আমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চের অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ২...

ভবানীপুরে রাজ্য সভাপতির স্ট্র্যাটেজি বৈঠক, নেত্রীর ছবি নিয়ে ডোর-টু-ডোর প্রচারে নামছে তৃণমূল 

বৃহস্পতিবার ভবানীপুর বিধানসভা কেন্দ্র নিয়ে স্ট্র্যাটেজি বৈঠক সারলেন তৃণমূল নেতৃত্ব। রাজ্য সভাপতি সুব্রত বক্সির দলীয় কার্যালয়ে এদিন দুপুরে...

জীবিত সদ্যজাতকে মৃত বলে ঘোষণা নার্সিংহোম কর্তৃপক্ষের

জীবিত শিশু কন্যাকে মৃত বলে প্যাকিং করে বাড়ি পাঠিয়ে দিল নার্সিংহোম কর্তৃপক্ষ। এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়ালো উত্তর...

একপক্ষের সিদ্ধান্তে গুচ্ছ শীর্ষ আধিকারিক বদল! ফের CEC-কে ‘পত্রবোমা’ মুখ্যমন্ত্রীর

দুপুরে এক্স হ্যান্ডেলে প্রবল আক্রমণ করে পোস্ট করা পরে নির্বাচন কমিশনের একের পর এক তুঘলকি সিদ্ধান্তের প্রতিবাদে ফের...