Sunday, June 14, 2026

বিস্ফোরক তথ্য: এলাকা রেইকি করে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢোকে হাফিজুল, বাড়ল পুলিশ হেফাজতের মেয়াদ

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে ধৃত হাফিজুল মোল্লা (Hafizul Molla) সম্পর্কে আদালতে বিস্ফোরক তথ্য পেশ করল সিট। আচমকা নয়, রীতিমতো এলাকায় রেইকি করেই কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়িতে ঢুকেছিল অভিযুক্ত। ৭ থেকে ৮ বার এলাকায় ঘুরে দেখে সে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর বাড়ির তথ্য জানতে এলাকার ছোটদের চকোলেট (Chocolate), কোল্ডড্রিঙ্ক (Cold Drink) খাওয়ায় বলেও তদন্তে জানা গিয়েছে। এদিন, তার বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের কারণে ১২০-B ধারাও যোগ করা হয়েছে।

সোমবার, আদালতে তদন্তকারীরা জানান, এলাকার CC ক্যামেরা (CC Camera) ফুটেজ থেকে জানা যায়, এলাকায় ৭ থেকে ৮ বার রেইকি করে হাফিজুল। এলাকায় কিছু শিশুকে চকোলেট, কোল্ডড্রিঙ্ক দেওয়ার ছবিও ধরা পড়েছে CC ক্যামেরা ফুটেজ। মুখ্যমন্ত্রীর বাড়ি ও আশপাশের বিভিন্ন ছবি তোলে অভিযুক্ত। সেই ছবি বিভিন্ন লোকের কাছে হোয়াটসঅ্যাপ করে সে।

এলাকা থেকে হাফিজুলের মোবাইল ফোনটি উদ্ধার হয়। জানা যায়, ১১টি সিম (Sim) ব্যবহার করত সে। ফোন থেকে বিহার, ঝাড়খণ্ড এমনকী, বাংলাদেশেও কথা বলত অভিযুক্ত। দুর্গাপুজোর বিসর্জনের সময় নৌকোয় হাফিজুল বাংলাদেশে যায় বলেও, জেরায় জানতে পারে পুলিশ। যাঁদের সঙ্গে হাফিজুল যোগাযোগ রাখত তাঁদেরও এই মামলায় যোগ করতে চান তদন্তকারীরা। ধৃতকে ১৮ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতেই রাখার আবেদন মজুর করে আদালত।


Related articles

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...

FIFA World Cup: VAR প্রযুক্তিকে নিয়ে বিতর্ক, মিশরের সাত তারা জার্সিতে আপত্তি ফিফার

বিশ্বকাপ (FIFA World Cup) হবে কিন্তু বিতর্ক হবে না, তাই হয় নাকি। বিশ্বকাপ শুরু হতে না হতেই বিতর্কের...