Monday, May 18, 2026

মঙ্গলবারের ম‍্যাচে অনিশ্চিত বিরাট, একদিনের সিরিজ জেতাই লক্ষ‍‍্য রোহিতের

Date:

Share post:

মঙ্গলবার ইংল‍্যান্ডের (England) বিরুদ্ধে প্রথম একদিনের ম‍্যাচ খেলতে নামছে ভারতীয় দল (India Team)। তার আগেই খারাপ খবর ভারতীয় শিবিরে। তৃতীয় টি-২০ ম‍্যাচে খেলতে গিয়ে চোট পেয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। সূত্রের খবর, কুঁচকিতে চোট লেগেছে তাঁর। যার ফলে মঙ্গলবার লন্ডনে প্রথম এক দিনের ম্যাচে অনিশ্চিত কোহলি।

এই নিয়ে সর্বভারতীয় এক সংবাদ সংস্থাকে বোর্ডের এক সূত্র বলেন, “গত ম্যাচে কোহলির কুঁচকিতে চোট লেগেছিল। ফিল্ডিংয়ের সময় নাকি ব্যাটিংয়ের সময়, কখন চোট লেগেছে তা জানা যাচ্ছে না। তবে প্রথম ম্যাচে ওর খেলা অনিশ্চিত। চোট সারাতে এই মুহূর্তে ওর বিশ্রাম দরকার।”

জানা গিয়েছে, দলের সঙ্গে নটিংহ্যাম থেকে লন্ডনে যাননি বিরাট। মাঝপথে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করেছেন বলে জানা গিয়েছে।

এদিকে প্রথম একদিনের ম‍্যাচ খেলতে নামার আগে হুঙ্কার ভারত অধিনায়ক রোহিত শর্মার। টি-২০ সিরিজের মতন একদিনের সিরিজও পকেটে পুরতে চান তিনি। এই নিয়ে এদিন সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন,” সব ম্যাচই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। দলে আমরা পরিবর্তন করব। তবে ম্যাচে জেতার লক্ষ্য নিয়ে নামব। সাদা বলের ক্রিকেটে তরুণরা কেমন খেলছে, সেটা দেখে নেওয়াই আামাদের লক্ষ্য। টি-২০ ক্রিকেটের মতো অতটা ঝুঁকি নিয়ে হয়তো খেলতে হবে না। কিন্তু ধৈর্যের পরীক্ষা দিতে হবে। টি-২০ সিরিজের মতন এই সিরিজ ও জেতাই লক্ষ‍্য আমাদের।”

আরও পড়ুন:Virat Kohli: এবার বিরাটের দলে থাকা নিয়ে প্রশ্ন তুললেন ভারতের এই দুই প্রাক্তন ক্রিকেটার

 

Related articles

কালবৈশাখীর তাণ্ডব মুর্শিদাবাদে, বজ্রপাতে মৃত ৬

ঝড়-বৃষ্টি-বজ্রপাত। সোমবার মুর্শিদাবাদের পাঁচ জায়গায় মৃত্যু হল ৬ জনের। একবেলার ঝড়-বৃষ্টিতেই জেলায় বজ্রাঘাতে মারা গেলেন ছয়জন। সোমবার বিকেলে...

টানা ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ইডির হাতে গ্রেফতার সোনা পাপ্পু

জমি জালিয়াতি এবং বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির হাতে গ্রেফতার হলেন ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে...

চন্দ্রনাথ খুন উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত! পালাচ্ছিল দিল্লিতে

চন্দ্রনাথ রথ খুন খুনে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত। সোমবার বালিয়া এলাকার বাসিন্দা রাজকুমার সিংকে মোজাফফরনগর পুলিশের...

শ্লীলতাহানির অভিযোগে বিদ্ধ দেবালয়! আইনি নোটিশের পর এবার এফআইআরের হুঁশিয়ারি অঙ্কিতার

টলিপাড়ায় এবার পরিচালক বনাম অভিনেত্রীর আইনি লড়াই। পরিচালক দেবালয় ভট্টাচার্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনে সরাসরি আইনি পথে হাঁটলেন...