Saturday, June 27, 2026

শ্রাবণী মেলার আগেই সুখবর, মঙ্গলবার শুরু হচ্ছে দেওঘর-কলকাতা রুটে বিমান পরিষেবা

Date:

Share post:

শ্রাবণী মেলার আগেই সুখবর। মঙ্গলবার অর্থাৎ ১২ জুলাই থেকে দেওঘর থেকে কলকাতা রুটে প্রথম বিমান পরিষেবা চালু করছে ইন্ডিগো। গত ২৯ জুন ডিসিজিএ-র তরফ থেকে এই রুটে বিমান চালানোর ছাড়পত্র মিলেছে। এবার সেই রুটেই আগামীকাল থেকে A321 ও B737 বিমান চালবে ইন্ডিগো।

প্রসঙ্গত, ঝাড়খণ্ডের দেওঘর থেকে কলকাতায় সড়ক পথের দূরত্ব সাড়ে ৭ ঘণ্টারও বেশি। এই বিমান পরিষেবা চালু হওয়ায় মাত্র ৮৫ মিনিটেই দেওঘর থেকে পৌঁছে যাওয়া যাবে কলকাতায়। আগামী সপ্তাহ থেকেই শুরু হচ্ছে শ্রাবণী মেলা, এই মেলা উপলক্ষেই বিমান পরিষেবা শুরু করতে চলেছে ইন্ডিগো (Indigo)। কোন সময় কলকাতা থেকে দেওঘরের জন্য বিমানের উড়ান শুরু হবে? যা জানা যাচ্ছে, তা হল ২.৫৫ মিনিটে কলকাতা থেকে বিমানের উড়ান শুরু হবে। সেই বিমান পৌঁছাবে ৪.১৫ মিনিটে। ফিরতি বিমান দেওঘর বিমানবন্দর থেকে ছাড়বে ৪.৩৫ মিনিটে। আপাতত সপ্তাহে ৪ দিন দেওঘর-কলকাতার বিমান মিলবে। ধীরে ধীরে বিমানের সংখ্য়া বাড়ানো হবে। আগামী ১৪ জুলাই থেকে মঙ্গলবার, বৃহস্পতিবার, শনি ও রবিবার দেওঘর যাওয়ার বিমান পাওয়া যাবে।

আরও পড়ুন- এক ইশারাতেই শিয়ালদহ মেট্রোর উদ্বোধন বন্ধ করতাম”, কেন এমন হুঁশিয়ারি দিলেন মদন?

Related articles

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...