Saturday, June 27, 2026

কমনওয়েলথ গেমসের জন্য ভারতীয় মহিলা ক্রিকেট দল ঘোষণা করল বিসিসিআই

Date:

Share post:

আসন্ন কমনওয়েলথ গেমসের (Commonwealth Games) জন্য ভারতীয় মহিলা ক্রিকেট (India Women Team) দল ঘোষণা করল বিসিসিআই (BCCI)। দলের নেতৃত্ব দেবেন হরমনপ্রীত কৌর। সহ-অধিনায়কের দায়িত্বে রয়েছেন স্মৃতি মান্ধানা। বার্মিংহামে ২৮ জুলাই থেকে ৮ অগস্ট পর্যন্ত হবে কমনওয়েলথ গেমস। মূল দলে জায়গা না পেলেও স্ট্যান্ড বাই হিসাবে নিয়ে যাওয়া হচ্ছে রিচা ঘোষকে।

কমনওয়েলথ গেমসে ভারত রয়েছে ‘এ’ গ্রুপে। ভারতের গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, বার্বাডোজ ও পাকিস্তান। গ্রুপ‘বি’ তে রয়েছে শ্রীলঙ্কা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ২৯ জুলাই প্রথম ম‍্যাচে খেলতে নামবে ভারত। প্রথম ম্যাচে হরমনপ্রীতদের মুখোমুখি অস্ট্রেলিয়া। ৩১ জুলাই দ্বিতীয় ম‍্যাচে ভারতের মুখোমুখি পাকিস্তান। গ্রুপের শেষ ম্যাচে বার্বাডোসের সঙ্গে খেলতে নামবে ভারত।

একনজরে কমনওয়েলথ গেমসে ভারতীয় মহিলা ক্রিকেট দল: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), শেফালি বর্মা, এস মেঘনা, তানিয়া স্বপ্না ভাটিয়া (উইকেটরক্ষ‍ক), ইয়াস্তিকা ভাটিয়া ( উইকেটরক্ষক), দীপ্তি শর্মা, রাজেশ্বরী গায়কোয়াড, পূজা বস্ত্রকার, মেঘনা সিং, রেণুকা ঠাকুর, জেমিমা রড্রিগস, রাধা যাদব, হারলিন দেওল, স্নেহ রানা।

স্ট্যান্ড বাই হিসাবে দলের সঙ্গে থাকছেন রিচা ঘোষ, সিমরণ দিল বাহাদুর, পুনাম যাদব।

আরও পড়ুন:মঙ্গলবারের ম‍্যাচে অনিশ্চিত বিরাট, একদিনের সিরিজ জেতাই লক্ষ‍‍্য রোহিতের

 

 

Related articles

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...