Tuesday, June 23, 2026

India Team: ইংল‍্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে রেকর্ড গড়লেন বুমরাহ, ভারতের বিরুদ্ধে সর্বনিম্ন রানের রেকর্ড ইংরেজদের

Date:

Share post:

মঙ্গলবার ইংল‍্যান্ডের (England) বিরুদ্ধে খেলতে নেমে অনন্য নজির গড়লেন ভারতীয় (India) বোলার যশপ্রীত বুমরাহ (Jaspreet Bumrah)। ইংল্যান্ডের মাটিতে নিলেন আধ ডজন উইকেট! আর ছয় উইকেট নিতেই প্রথম ভারতীয় বোলার হিসেবে রেকর্ড গড়লেন যশপ্রীত বুমরাহ।

ম‍্যাচে এদিন ৭.২ ওভার বল করে ১৯ রানে ৬ উইকেট নেন যশপ্রীত বুমরাহ। ইংল্যান্ডের মাটিতে প্রথম হলেও ভারতের তৃতীয় বোলার হিসেবে এই অনন্য নজির গড়লেন বুম বুম বমরাহ। ইংল্যান্ডের প্রধান চার ব্যাটারকে ফিরিয়ে দেন তিনি। বুমরাহের শিকার হন জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, লিয়াম লিভিংস্টোন, ডেভিড উইলি এবং ব্রাইডন কার্সে।

এর আগে ৬ উইকেট নেওয়ার নজির ছিল অনিল কুম্বলে এবং স্টুয়ার্ট বিনির। সেই তালিকায় এবার নাম লেখালেন যশপ্রীত বুমরাহ। ভারতের পেস আক্রমণে শূন্যতে ফিরে যায় ইংল্যান্ডের চার ব্যাটার। যশপ্রীত বুমরা, মহম্মদ শামির বোলিং-এর দাপটে ধ্বংস হয়ে যায় ইংল্যান্ড। মাত্র ১১০ রানে গুটিয়ে যায় ইংরেজদের ইনিংস। ভারতের বিরুদ্ধে এটাই সর্বনিম্ন রানের রেকর্ড ইংল্যান্ডের। এর আগে ২০০৬ সালে জয়পুরে ভারতের বিরুদ্ধে ১২৫ রানে অলআউট হয়ে গিয়েছিল ইংল্যান্ড। ২০১৩ সালে রাঁচিতে ১৫৫ রানে শেষ হয়ে গিয়েছিল ব্রিটিশদের ইনিংস।

আরও পড়ুন:Arun Lal: বাংলার কোচের পদ থেকে ইস্তফা দিলেন অরুণ লাল

 

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...