Tuesday, June 23, 2026

স্মৃতি ইরানির অভিযোগ উড়িয়ে দিল তৃণমূল

Date:

Share post:

শহরে এসেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। গতকাল তিনি শিয়ালদহ মেট্রো স্টেশনের উদ্বোধন করেন। মঙ্গলবার দুপুরে হাওড়ায় দলীয় কর্মীর বাড়িতেই মধ্যাহ্নভোজ সারেন তিনি।আর আজ মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে দ্রৌপদী মুর্মুর নাম বিজেপি আগে জানালে সমর্থন নিয়ে আলোচনা করতেন মুখ্যমন্ত্রী। কিন্তু এখন আর কিছু করা সম্ভব নয়।

প্রচারের জন্য  আজ কলকাতাতে আছেন রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু ।শাসক শিবিরের কেউ দ্রৌপদীর সঙ্গে দেখা না করায় তৃণমূলের সৌজন্য নিয়েও প্রশ্ন তোলেন স্মৃতি ইরানি।

স্মৃতি অভিযোগ করেন, “কেন্দ্রীয় প্রকল্প নিয়ে বাংলায় দুর্নীতি চলছে। বাংলার মানুষ মোদিকে ভালবাসেন। কিন্তু বাংলায় সরকারি প্রকল্প নিয়ে ভেদাভেদের রাজনীতি চলছে। প্রধানমন্ত্রীর আবাস যোজনা সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাচ্ছেন না রাজ্যের মানুষ। ” এরপরেই কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যের বিভিন্ন জেলা প্রশাসনের কাছে আহ্বান জানান, জনকল্যাণে মন দিক জেলা প্রশসান।

যদিও তার এই অভিযোগ মানতে চায়নি শাসক শিবির। তৃণমূলের বক্তব্য, বাংলা আবাস যোজনা সহ একাধিক প্রকল্পের হাজার হাজার কোটি টাকা কেন্দ্র আটকে রেখেছে। আসলে টাকা আটকেছে কেন্দ্র, অথচ স্মৃতির অভিযোগ আবাস যোজনা’র সুবিধা পাচ্ছে না রাজ্যবাসী।

আরও পড়ুন- মুড়িগঙ্গা নদীর উপর সেতু তৈরি করবে রাজ্য সরকারই: পাহাড় থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...