Wednesday, June 3, 2026

বর্ধমানের বিষমদ কাণ্ডে গ্রেফতার মূল পাণ্ডা, ভেজাল মদ মেশানোর কথা স্বীকার

Date:

Share post:

বর্ধমানের বিষমদ কাণ্ডে মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ায় গোটা রাজ্যে। এদিন বিষমদ বিক্রির মূল পাণ্ডাকে গ্রেফতার করল পুলিশ। ধৃতকে চারদিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।


আরও পড়ুন:ক্যানিংয়ে নিহত তিন তৃণমূল নেতা: গ্রেফতার আরও ১ অভিযুক্ত


বর্ধমান শহরের লক্ষ্মীপুরমাঠ কলেজ মোড় এলাকার তারা মা হোটেলে মদ খাওয়ার পর থেকেই অসুস্থ হয়ে পড়তে থাকেন অনেকে। এই ঘটনায় এখনও পর্যন্ত আটজনের মৃত্যু হয়েছে। মৃতদের পরিবারের অভিযোগ, তারা মা হোটেলের মালিক গণেশ পাশোয়ানের ভেজাল মদ বিক্রির কারবারের সঙ্গে যুক্ত।সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ ওই হোটেল মালিকের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করে।  এরপর ওই হোটেলের মালিককে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার সকালে বর্ধমান শহরের খোসবাগান এলাকার একটি নার্সিংহোমের সামনে থেকে হোটেলের মালিককে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, দেশি মদে ভেজাল মেশানোর কথা স্বীকার করেছে গণেশ।

এদিন গণেশ পাসোয়ানকে বর্ধমান আদালতে তোলা হয়। ঘটনার তদন্তের স্বার্থে সাতদিনের পুলিশ হেফাজতের দাবি জানিয়েছিলেন তদন্তকারী অফিসাররা। আদালত ধৃতকে চারদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।

 


Related articles

১৮ বছর পর হাতে এল অফার লেটার! অবসরের বয়স পেরিয়ে মজিদ পেলেন ‘হতাশার’ চিঠি

সরকারি চাকরির স্বপ্ন বুনেছিলেন দুই দশক আগে। পরীক্ষা দিয়ে মেধা তালিকায় জায়গাও করে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের চিঠি...

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...