Monday, June 15, 2026

রাষ্ট্রপতি নির্বাচন: বিমানের সামনের আসনে বসে আজ রাজ্যে আসছে “মিস্টার ব্যালট বক্স”

Date:

Share post:

আগামী সোমবার ১৮ জুলাই বিশ্বের অন্যতম বৃহৎ গণতান্ত্রিক ভারতে হাইভোল্টেজ রাষ্ট্রপতি নির্বাচন। এই ভোট উপলক্ষ্যে এখন সাজোসাজো রব। তুঙ্গে প্রস্তুতি। NDA সমর্থিত দ্রৌপদী মুর্মু নাকি বিরোধী জোটের যশবন্ত সিনহা, আগামী পাঁচ বছরের জন্য রাইসিনা হিলের নতুন অতিথি কে হবেন তা নিয়ে জল্পনা ও চর্চার মাঝে ব্যালট বক্স পৌঁছে যাচ্ছে রাজ্যে রাজ্যে।

“মিস্টার ব্যালট বক্স”, এই নামেই বিমানের একেবারে সামনের সারিতে মাঝের আসনে টিকিট বুকিং করা হয়েছে। যার দুপাশে বসবেন নির্বাচনে নিযুক্ত দুই আধিকারিক। দিল্লির জাতীয় নির্বাচন কমিশন দফতর থেকে লাগেজে নয়, এই ওই ভোট বাক্স বিভিন্ন রাজ্যে যাবে এবং ভোট শেষে ফের দিল্লিতে ফিরবে একেবারে সংশ্লিষ্ট বিমানগুলির সামনের সারির আসনে বসে। সেই মতো বিমানের টিকিট বুক করা হয়েছে। টিকিটে লেখা, মিস্টার ব্যালট বক্স।

এভাবেই মঙ্গলবার থেকে রাজ্যে রাজ্যে পৌঁছছে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের ভোট বাক্স। এবারও রাষ্ট্রপতি নির্বাচন হবে সেই পুরনো পেপার ব্যালট পদ্ধতিতে। রাষ্ট্রপতি নির্বাচন প্রেফারেন্স ভোট। পছন্দ অনুসারে প্রতিটি প্রার্থীকেই ভোট দিতে পারেন সাংসদ-বিধায়করা। ইভিএমে এই ব্যবস্থাই নেই। তাই পেপার ব্যালটেই ভোট। নির্বাচন কমিশন রাজ্যভিত্তিক পেপার ব্যালট, সিলমোহর, কলমের পাশাপাশি সব রাজ্যকে এই ভোট বাক্স পাঠানো শুরু করেছে। ভোট শেষ হওয়া পর্যন্ত তা কড়া নজরদারিতে রাখতে নির্বাচন পর্যবেক্ষক এবং রিটার্নিং অফিসারদের নির্দেশ দিয়েছে কমিশন।

বাংলার জন্য নির্দিষ্ট ব্যালট বক্স আজ, বুধবার দিল্লি থেকে এয়ার ইন্ডিয়ার বিমানে সন্ধ্যা ৭.১০মিনিটে দমদম বিমানবন্দরে পৌঁছবে। বিমানবন্দর থেকে “মিস্টার ব্যালট বক্স” চলে যাবে রাজ্য বিধানসভার স্ট্রংরুমে।

 

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...